নিউজ

কিছু রাজনৈতিক ও অসামাজিক মানুষেরা দাঙ্গা করছে : কেজরিওয়াল

এদিন বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির হিংসাত্মক ঘটনার নিন্দা করে বলেন, “দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের হিংস্রতায় মৃতের সংখ্যা বাড়ছে।” এদিন তিনি দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতনলালের মৃত্যুর ফলে তার পরিবারের জন্য এক কোটি অনুদানের ঘোষণা করেন। তিনি বলেন, “আমরা মহান পুলিশ কনস্টেবলের আত্মত্যাগ বৃথা যেতে দেব না।” জাতীয় রাজধানীতে জনশক্তি ও পুলিশ নিয়ন্ত্রণকারী স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত প্রয়োজনীয়তা প্রত্যাখ্যান করার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে ডেকে আনা উচিত। এদিন দিল্লির ঘটনার জেরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশ এবং আর্মিদের সেনাবাহিনী ডেকে আনার বিষয়ে আস্থা প্রকাশ করেন।

দিল্লিতে সংঘর্ষের ফলে নিহতদের নামের তালিকা তুলে ধরে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, “এমন ঘটনা ঘটলে ক্ষতি সবারই, হিন্দুরা মারা গেল, মুসলমান মারা গেল, পুলিশরাও মারা গেল। এই দাঙ্গার ফলে কে উপকৃত হল? রাহুল সোলঙ্কি মারা গেছেন। তিনি একজন হিন্দু ছিলেন। জাকির মারা গেছেন। তিনি মুসলিম ছিলেন।” তিনি আরও বলেন, “দিল্লির লোকেরা হিংসা চায় না, ‘আম আদমি পার্টি’ এমন অশান্তি দিল্লিতে চায়া না, কিছু অসামাজিক, রাজনৈতিক ও বহিরাগতরা মিলে এমন ঘটনার সৃষ্টি করেছে। দিল্লির হিন্দু ও মুসলমানরা কখনই লড়াই চায় না।”

আরও পড়ুন : অমিত শাহের পদত্যাগের দাবি চাইলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী

কেজরিওয়াল সকল ধর্মের লোকদেরও এগিয়ে আসার এবং “ঘৃণার এই রাজনীতি প্রত্যাখ্যান” করার আহ্বান জানিয়েছেন। এই ঘটনার বিরূপ প্রতিক্রিয়ার জন্য কেজরিওয়াল এদিন আশ্বাস দেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁর সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, “আমি দিল্লির প্রতিটি নাগরিককে আশ্বস্ত করছি সরকার সম্ভাব্য সকল সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আমরা শহরে শান্তির জন্য কাজ করব এবং দিল্লির জনগণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026