নিউজ

মোদি-শাহের ১০ কোটি ডলারের মামলা খারিজ আমেরিকায়

ওয়াশিংটন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে ১০ কোটি ডলারের মামলা, তাও আবার আমেরিকায়। তবে ধোপে টিকল না সেই মামলা। মার্কিন আদালত খারিজ করে দিল সেই মামলা।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত বছরের ১৯ সেপ্টেম্বর টেক্সাসে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের ঠিক আগেই মোদি-শাহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কাশ্মীর খলিস্থান গণভোট ফ্রন্ট, টিএফকে ও এসএমএস নামক তিনটি সংগঠন। সেই মামলার দুটি শুনানিতেই অভিযোগকারীদের পক্ষ থেকে কেউ হাজির না হওয়ায় গত ৬ অক্টোবর বিচারপতি ফ্রান্সিস এইচ স্টেসি মামলা খারিজ করে দেওয়ার সুপারিশ করেন। সেই মতোই গত ২২ অক্টোবর টেক্সাসের ডিস্ট্রিক কোর্টের বিচারপতি অ্যান্ড্রু এস হ্যানেন মামলাটি খারিজ করে দেন।

কাশ্মীর খলিস্থান গণভোট ফ্রন্ট ছাড়া বাকি যে দুটি সংগঠন প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ ও লেফটেন্যান্ট জেনারেল কানওয়ালজিৎ সিং ঢিল্লোনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ১০ কোটি মার্কিন ডলার জরিমানা দাবি করেছিল, তাদের এখনও অবধি চিহ্নিত করা যায়নি। এতদিন অভিযোগকারীদের হয়ে মামলা লড়ছিলেন গুরপাতওয়ান্ত সিং পান্নুন।

২০১৯ সালের ২২ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাউডি মোদি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৫০ হাজারেরও বেশি ভারতীয় আমেরিকানদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এই অনুষ্ঠানের তিনদিন আগেই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে দুটি ভিন্ন রাজ্যে ভেঙে দেওয়ার বিরুদ্ধেই অভিযোগ এনেছিল খলিস্তানী ওই সংগঠন।

আদালতের রেকর্ড অনুযায়ী, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি হিউস্টনে ভারতীয় কনস্যুলেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মোট তিনজনের বিরুদ্ধে শমন জমা দেয় ওই সংগঠন। তবে ২ অগস্ট ও ৬ অক্টোবর আদালতের শুনানিতে কাশ্মীর খলিস্থান গণভোট ফ্রন্টের তরফে কেউ উপস্থিত না হওয়ায় মামলা খারিজ করে দেওয়ার প্রস্তাব দেন বিচারপতি। দু সপ্তাহ পরে খারিজ করে দেওয়া হয় সেই মামলা।

Anirban Kundu

Recent Posts

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026

সাপ্লিমেন্টারি লিস্টে বড় ধাক্কা! এক ঝটকায় বাদ ১৩ লক্ষ নাম—আপনার নাম আছে তো?

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…

March 26, 2026