আনলক -১ পরবর্তী কর্মসূচি স্থির করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী
দেশ জুড়ে সমস্ত কনটেইনমেন্ট জোনগুলিতে চলছে লক ডাউন। আগামী ৩০শে জুন এই লক ডাউনের মেয়াদ শেষ হবে। গত ১লা জুন দেশ জুড়ে আনলক-১ ঘোষণা করা হয়েছে। এদিকে দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনা পরিস্থিতি ও লক ডাউন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠক দুই দফায় হবে। আগামী ১৬ই জুন ও ১৭ই জুন এই বৈঠক আয়োজিত হবে এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।
গত ২৪ ঘন্টায় দেশ জুড়ে করোনায় আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে ১০,০০০ এরও বেশি। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ। এদিকে রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১০,০০০। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ৪৪০ জন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে এই সংক্রমণের হার কমতে পারে। তবে আগামী দুই মাস দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়বে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। আর এই পরিস্থিতিতে অনেক রাজ্যই চাইছে পুনরায় লক ডাউন জারি করার।
এদিকে ক্রমে দেশকে স্বাভাবিক ছন্দে ফেরাতে চাইছে কেন্দ্র সরকার। ১০০ শতাংশ কাজ চালু করার আলোচনাও চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পুনরায় আগামী আগস্ট মাসের মধ্যে চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কিন্তু যে হারে সংক্রমণ বাড়ছে তাতে কেন্দ্র ও রাজ্য দুইই উদ্বিগ্ন। ভিন রাজ্য থেকে শ্রমিক স্পেশাল ট্রেন রাজ্যে প্রবেশ করছে যার ফলে আরও বাড়ছে সংক্রমণের হার। তাই করোনা পরিস্থিতি ও লক ডাউন নিয়ে আগামী ১৬ ও ১৭ই জুন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…