নিউজ

দেশজুড়ে লকডাউন, করোনা সংক্রমণে ১৫ হাজার কোটি টাকা অনুদান ঘোষণা মোদীর

করোনাভাইরাস সংক্রমণ দেশজুড়ে ধীরে ধীরে মহামারির আকার নিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার আরও একটি বড় রকমের পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার মধ্যরাত থেকেই ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করলেন দেশজুড়ে। শুধু তাই নয় করোনা মোকাবিলায় ১৫ হাজার কোটি টাকা অনুদান দেওয়ার কথাও জানালেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দেশজুড়ে জনতা কারফিউ জারি করেছিলেন প্রধানমন্ত্রী। সেই পরিপ্রেক্ষিতে লকডাউনের কথা ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, ” একদিনের যে জনতা কারফিউ হয়েছে তাতে সাধারণ মানুষ দেখিয়েছে দেশের উপর সংকট আসলে কীভাবে সবাই মিলে একজোট হয়ে তার মোকাবিলা করা যায়। আপনাদের সবাইকে জনতা কারফিউ সমর্থন করার জন্য ধন্যবাদ।

আপনারা সবাই এই মহামারির কথা সংবাদমাধ্যমে দেখছেন এবং শুনছেন। সাথে এটাও দেখছেন যে অন্যান্য দেশ কীভাবে এই মহামারির সঙ্গে মোকাবিলা করছে। তবে আমাদের দেশও যে চেষ্টা করছে না, এমন কিন্তু নয়। বিশেষজ্ঞদের দাবী এই মহামারি মোকাবিলার একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। এই সময়ে নিজেদের ঘরে বন্দি রাখার চেয়ে অন্য ভালো উপায় আর নেই। তবে কেউ কেউ ভাবছেন সামাজিক দূরত্ব শুধুমাত্র রোগীদের জন্য দরকার, কিন্তু আদতে তা নয়, এটা সবার জন্য সমানভাবে জরুরি। এই সময়ে একটু ভুল খুব বড় সমস্যার কারণ হতে পারে। এমন যদি চলতে থাকে তবে গোটা দেশকে কত বড়ো মূল্য চোকাতে হবে, তার আন্দাজ করাও মুশকিল।”

তাই এই ভয়ংকর পরিস্থিতিতে ২১ দিনের লকডাউনসহ স্বাস্থ্যখাতে ১৫ হাজার কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা করলেন নরেন্দ্র মোদি। এছাড়া তিনি বলেন যে, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, ভেন্টিলেটর, বেড, আইসোলেশন সুবিধার সংখ্যা বাড়ছে এবং মেডিক্যাল ও প্যারামেডিক্যালের কাজও যথেষ্ট এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026