নিউজ

বছরের শেষ সুর্যগ্রহন, দেখতে পেলেন না মোদী

আজ দেখা যাচ্ছে ২০১৯ এর শেষ সূর্যগ্রহণ। ২০১৯ এই বিশেষ সূর্যগ্রহণ দেখা গেলো ১৭২ বছর পর। সকাল ৭.৫৯ মিনিট থেকে এই সূর্যগ্রহণ শুরু হয়েছে। এই সূর্যগ্রহণে এবার একটি বিশেষ জিনিস লক্ষ্য করা যাবে সেটা হলো রিং অফ ফায়ার বা আগুনের আংটি। বিশ্বের সমস্ত দেশ থেকেই দেখতে পাওয়া গেছে এই মহাজাগতিক ব্যাপার। কিন্তু ভারতবাসীর জন্যে এই সূর্যগ্রহণ এবার ঠিকভাবে হলোনা, এর প্রধান কারণ আজ সকাল থেকেই আকাশ ঢেকে ছিল মেঘে। ফলে ঠিকভাবে দেখা সম্ভবই হয়নি ভারত থেকে। তবে কিছু এলাকা থেকে ভালো ভাবেই দেখা গেছে।

আরও পড়ুন : আজ বছরের শেষ বলয়গ্রাস, মেঘলা আকাশে কলকাতায় আংশিক সূর্যগ্রহণ

সমগ্র ভারতবাসীর মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেখতে চেয়েছিলেন এই সূর্যগ্রহণ। কিন্তু মেঘের জন্যে তিনি ঠিকভাবে দেখতে পারেননি। প্রধানমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন একথা। টুইটারে তিনি লিখেছেন, ‘সকল ভারতবাসীর মতো আমিও খুব উৎসাহিত ছিলাম এই সূর্যগ্রহণ দেখবো বলে, কিন্তু মেঘের কারণে সঠিকভাবে তা দেখতে পেলাম না। সূর্যগ্রহণের সমস্ত লাইভ স্ট্রিম গুলো আমি দেখেছি এবং বিজ্ঞানীদের থেকে এ বিষয়ে অনেক কিছুই নতুন জেনেছি।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026