দীপাবলীর পরে বড় উপহার মোদি সরকারের, এক বছরের জন্য বিনামূল্যে রেশন পাবেন এই মানুষরা

১ জানুয়ারি ২০২৩ থেকে এক বছরের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। ছত্রিশগড়ের দুর্গে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, কেন্দ্রের বিজেপি সরকারের বিনামূল্যে রেশন প্রকল্প PMGKAY আগামী পাঁচ বছরের জন্য আরো লাগু থাকবে। প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘোষণাকে নির্বাচনী আচরণবিধির লংঘন বলে অভিহিত করলেও, কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী আগামী আরো ৫ বছরের জন্য কিন্তু এই সিদ্ধান্ত বহাল রাখবে সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে ভারতের পাঁচটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

একটি সরকারি বিবৃতিতে খাদ্য মন্ত্রক জানিয়েছে, অন্তদ্যয় অন্ন যোজনা পরিবার এবং PMGKAY এর অধীনে অগ্রাধিকার পাওয়া পরিবারের সুবিধাভোগীদের ১ জানুয়ারি ২০২৩ থেকে শুরু করে এক বছরের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সাথে একীভূত করেছিল সরকার। ২০২০ সালে বিনামূল্যে অতিরিক্ত খাদ্য সরবরাহ করার জন্য এই প্রকল্প চালু করেছিল সরকার।

NFSA এর অধীনে গ্রামীণ জনসংখ্যার ৭৫ শতাংশ এবং শহুরে জনসংখ্যার ৫০ শতাংশ এই PMGKAY প্রকল্পের অগ্রাধিকার পেয়ে থাকে। যারা সব থেকে গরীবের তালিকায় রয়েছে তারা প্রতি বছরে ৩৫ কিলোগ্রাম খাদ্যশস্য পাওয়ার অধিকারী। অন্যদিকে যারা অগ্রাধিকার প্রাপ্ত পরিবার রয়েছেন তারা প্রতিমাসে পাঁচ কিলো খাদ্যশস্য পেয়ে যাবেন। খাদ্য মন্ত্রক জানিয়েছে, বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হলে দরিদ্র সুবিধাভোগীরা অনেকটাই লাভবান হতে পারেন এই দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026