ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সিনিয়র সিটিজেনদের জন্য এল বড় খবর, প্রতি মাসে ৫ হাজার টাকা দেবে মোদী সরকার

কেন্দ্রীয় সরকার দ্বারা অনেকগুলি প্রকল্প পরিচালিত হচ্ছে, যাতে আপনি আর্থিক সহায়তা পান। এই সবের মাঝেই কোটি মানুষকে সুখবর দিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সরকার এমন একটি পরিকল্পনা চালু করেছে, যার মাধ্যমে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ৫,০০০ টাকা পেনশন আসতে চলেছে। সবথেকে বড় বিষয়টি হল, এই টাকা আপনার অ্যাকাউন্টে বৃদ্ধ বয়স পর্যন্ত আসতে থাকবে। চলুন তাহলে মোদি সরকারের এই বিশেষ স্কিম সম্পর্কে বিস্তারে জানা যাক।

টাকা সরাসরি অ্যাকাউন্টে আসবে

আপনি অটল পেনশন যোজনায় সরকারের কাছ থেকে এই সুবিধা পাবেন। এটি আপনার বৃদ্ধ বয়সের জন্য ভারত সরকার দ্বারা পরিচালিত একটি স্কিম। এই স্কিমে, আপনি ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৫,০০০ টাকা পেনশন পেতে পারেন এবং এই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে আসবে।

অটল পেনশন যোজনা কি?

অটল পেনশন যোজনা বিশেষভাবে আপনার বৃদ্ধ বয়সের জন্যই তৈরি করা হয়েছে। এই স্কিমটি ভারত সরকার চালিয়ে থাকে ভারতের সকল মানুষের জন্য। ভারত সরকার এই প্রকল্প শুরু করেছে, যাতে মানুষ বার্ধক্যে কোনও সমস্যায় না পড়ে এবং বার্ধক্যের সময়ের জন্য সকলে অর্থ সঞ্চয় করতে পারেন। এই প্রকল্পে সামান্য পরিমাণ অর্থ জমা করলেই আপনার বার্ধক্যের সমস্ত চিন্তা দূর হয়ে যাবে।

কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন? শুধুমাত্র ১৮ বছর থেকে ৪০ বছর বয়সের মধ্যে যে ব্যক্তিরা রয়েছেন, তারাই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। ৬০ বছর পর, আপনি ৫,০০০ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। এতে আপনাকে নূন্যতম ২০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।

আপনি কখন ৫ হাজার টাকা পাবেন?

এই প্রকল্পের মাধ্যমে পেনশন পেতে হলে আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১,৪৫৪ টাকা করে জমা করতে হবে। জমা করা টাকার পরিমান সঠিক থাকলে এবং আপনি কোনভাবেই ডেডলাইন ফেল না করলে ৬০ বছর বয়সের পর আপনি প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ৫,০০৯ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন

আপনি কোথায় অ্যাকাউন্ট খুলতে পারেন?

এই স্কিমের সুবিধা নিতে হলে, আপনি নিকটস্থ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। এরপর আপনাকে অটল পেনশন যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে হবে এবং তারপর প্রতি মাসে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026