নয়াদিল্লি : সরকারি চাকরি মানে আজীবনের সেটেলমেন্ট, ভাঙতে চলেছে বহু পুরনো ধারাবাহিকতা।এবার থেকে বদলে যেতে চলেছে নিয়ম, অকাজের এবং দুর্নীতিগ্রস্ত সরকারি চাকুরেদের চিহ্নিত করার উদ্যোগ নিলো কেন্দ্র। দেশে সরকারি চাকুরীজীবীদের কাজ খতিয়ে দেখার কাজ শুরু করেছে মোদী সরকার।
একজন সরকারি চাকুরীজীবীর মেয়াদ তিরিশ বছর, সেখানে এমন অনেকেই আছেন যারা তিরিশ বছরের বেশিও কাজ করেছেন। আর চাকরি জীবনের ওই তিরিশ বছর তারা কি কাজ করেছেন তার নথি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবে কেন্দ্রীয় সরকার। এছাড়াও প্রতি তিন মাস অন্তর প্রতিটি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরদের কাজের খতিয়ানও নেবে সরকার।
এমনকি এখন যারা সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে দেখা হবে তাদের কাজের আউটপুট। যদি কোন ক্ষেত্রে মনে হয় তারা কাজের অযোগ্য বা তাদের কাজের ত্রুটি রয়েছে তবে সেইক্ষেত্রে ওই সরকারি কর্মচারিকে অকাল অবসর নিতেও বাধ্য করা হতে পারে।
কিন্তু সেইক্ষেত্রে চিন্তার কোন কারণ থাকবে না, ওই কর্মচারীকে তিন মাস আগে নোটিস দেওয়া হবে। নোটিস দেওয়া না হলেও, দেওয়া হবে তিন মাসের বেতন এবং ভাতা। এসবের পাশাপাশি থাকছে অবসরের পর পেনশনের ব্যবস্থা। সব মিলয়ে এবার দেশের অগ্রগতি আনার জন্য নতুন নতুন উদ্যোগ নিতে চলেছে মোদী সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…