Categories: দেশনিউজ

Modi Government: ৫.৮ কোটি জাল রেশন কার্ড বাতিল করেছে সরকার, আপনার নাম আছে নাকি লিস্টে?

আপনি যদি একজন রেশন কার্ড হোল্ডার হন এবং সরকারের সস্তা বিনামূল্যের সুবিধা আপনি গ্রহণ করেন তাহলে এই তথ্যটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক ৫.৮ কোটি জাল রেশন কার্ড বাতিল করে দিয়েছে। ডিজিটালাইজেশন এর ড্রাইভের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। দেশের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে একটি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে এবং এর ফলে রেশন কার্ড জাল নাকি আসল সেটা চিহ্নিত করা সম্ভব হয়েছে। খাদ্য নিরাপত্তা কর্মসূচির জন্য নতুন মান নির্ধারণের দিকে এটি একটি বড় পদক্ষেপ হতে পারে। এই পদক্ষেপটি নিশ্চিত করবে যে শুধুমাত্র প্রকৃত অভাবী লোকেরা কিন্তু এবার থেকে রেশনের সুবিধা পেতে পারবেন।

মন্ত্রক জানিয়েছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের সংস্কারের অংশ হিসেবে ৮০.৬ কোটি সুবিধাভোগীদের পরিষেবা প্রদানের জন্য আধার যাচাইকরণ এবং কেওয়াইসি সিস্টেম এর মাধ্যমে ৫.৮ কোটি যার রেশন কার্ড সরানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে একদিকে যেমন বিভ্রান্তি কমেছে, একই সাথে সুবিধাভোগীদের কাছে রেশন পৌঁছতে পারছে। প্রায় সমস্ত ২০.৪ কোটি রেশন কার্ড ডিজিটালাইজড হয়ে গেছে এবং এর মধ্যে ৯৯.৮ শতাংশ রেশন কার্ড আধারের সাথে যুক্ত হয়েছে। সঙ্গেই ৯৮.৭ শতাংশ মানুষকে বায়োমেট্রিক যাচাই এর মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।

সারাদেশে ন্যায্য মূল্যের দোকানে ৫.৩৩ POS সরঞ্জাম ইন্সটল করা হয়েছে যার মাধ্যমে শস্য বিতরনে আধারের মাধ্যমে যাচাই চলছে। নিশ্চিত করা হচ্ছে যে রেশন সঠিক ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে কিনা এবং কোনরকম কোন কালোবাজারি হচ্ছে কিনা। আধার যাচাই করনের মাধ্যমে অযোগ্য সুবিধাভোগীদের স্ক্রিন করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026