দারুন উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার, টাকায় ভরে যাবে অ্যাকাউন্ট, অপেক্ষা আর মাত্র ৭ দিনের

কেন্দ্রীয় কর্মচারীরা আবারো পেতে চলেছেন একটা বিশাল বড় সুখবর। আগামী মাসেই সরকারের পক্ষ থেকে একটা বড় ঘোষণা হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এবারে তারা পেতে চলেছেন একটা বিশাল মহার্ঘ ভাতা। জুলাই মাসের পরে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি কত হবে তা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে চলেছেন। তবে এখন এই মহার্ঘ ভাতা কতটা বাড়বে সেই দিকেই সকলের লক্ষ্য। অন্যদিকে ভারতের এআইসিপিআই ইন্ডেক্স ইঙ্গিত দিচ্ছে, এবারে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। ২০২৩ এপ্রিলের পরিসংখ্যান অনুযায়ী, আগামী জুলাই মাসে একটা ভালো পরিমাণ মহার্ঘ ভাতা বাড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, জুলাই মাসের ঘোষণা সম্ভবত ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে। যদিও এখনই সেই মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে না। মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা আস্তে আস্তে মোটামুটি সেপ্টেম্বর মাস পর্যন্ত যেতে পারে। তবে হ্যাঁ সেপ্টেম্বর মাসে যদি ঘোষণা করা হয় তবে মহার্ঘ ভাতা কিন্তু পাওয়া যাবে সেই জুলাই মাস থেকেই। এর আগেও জানুয়ারি ২০২৩ থেকে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করেছিল সরকার। তখন থেকেই ভারতের খুচরা মূল্যবৃদ্ধি অনেকটাই বেড়েছে। এখন মে মাস এবং জুন মাসের সংখ্যাও সামনে আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। তাই যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে জুলাই মাস থেকে আবারো ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

যদি কেন্দ্রীয় সরকার এই ঘোষণা করে দেয় তাহলে এইবারে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা হয়ে যাবে ৪৬ শতাংশ। তাহলে খুব শীঘ্রই আবারো অষ্টম বেতন কমিশন শুরু করার জায়গায় চলে আসবে সরকার। ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন খুব শীঘ্রই হয়তো অষ্টম বেতন কমিশন শুরু করতে চলেছে সরকার। জুলাই মাস থেকে মহার্ঘ ভাতা যদি ৪৬ শতাংশ হয়ে যায় এবং পরবর্তী জানুয়ারি মাসে যদি আরো ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে সরকার তাহলে মহার্ঘ ভাতা হয়ে যাবে ৫০ শতাংশ এবং সেই পুরো মহার্ঘ ভাতা যোগ হয়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারির সঙ্গে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে আগামী বছর। তবে চলতি বছরেও মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবছর দীপাবলীর আগে একটা বড় উপহার পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026