নিউজ

ঘরে বসেই কেন্দ্র সরকারের থেকে পেয়ে যান ১০ লাখ টাকার লোন, লাগবে না প্রসেসিং ফি

গত কয়েক বছরে করোনার কারণে অনেকেই নিজের চাকরি হারিয়েছেন। সকলেই এখন চেষ্টা করছেন যে কিছু ছোটখাটো ব্যবসা খুলে পরিবারের দায়িত্ব সমালোতে। কিন্তু ছোটখাটো ব্যবসা হলেও শুরু করতে বেশ ভালো পরিমাণ অর্থের প্রয়োজন হয়ে থাকে। তাই বহু মানুষের কথা ভেবে কেন্দ্রের মোদি সরকার বিভিন্ন জনহিতকারী প্রকল্প এনেছে যা আপনার ব্যবসার শুরর চাবিকাঠি হতে পারে। জানা গিয়েছে, ব্যবসা শুরু করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে। কিন্তু কি করে পাবেন? জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কেন্দ্রের মোদি সরকার বর্তমানে একটি “ই মুদ্রা লোন” এর সুবিধা দিতে চলেছে যা নিয়ে আপনি খুব সহজেই একটি ছোটখাটো ব্যবসা খুলে নিতে পারবেন। আসলে ব্যবসা খোলার আগে ঋণ নেওয়ার কথা ভাবলেও গ্যারেন্টার, সুদের চড়া হার ইত্যাদি আপনাকে পিছপা হওয়াতে বাধ্য করে। তবে এবার সেই মুশকিল আসান করল কেন্দ্র সরকার। জানা গিয়েছে খুব সহজেই পাওয়া যাবে ঋণ এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল কোনো গ্যারান্টি ছাড়াই এই লোন পাওয়া যাবে। লোন নেওয়ার আগে প্রসেসিং ফিতেও ছাড় দিচ্ছে কেন্দ্র সরকার।

তিন ধরনের ঋণ পাওয়া যাবে এই মুদ্রা লোন প্রকল্পের মাধ্যমে। শিশু ঋণ প্রকল্পে নিলে আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন। তবে কিশোর ঋণ প্রকল্প এবং তরুণ ঋণ প্রকল্পে আপনি যথাক্রমে ৫ লাখ টাকা ও ১০ লাখ টাকা পর্যন্ত পাবেন। আপাতত এই লোন নিলে নির্দিষ্ট কোনো সুদ নেই। তবে ন্যূনতম ১২ শতাংশ হারে সুদ থাকবেই। এবার একটাই প্রশ্ন কোথা থেকে এবং কিভাবে পাবেন এই লোন?

জানা গিয়েছে, যেকোনো ব্যাংক থেকেই এই ঋণ পাওয়া যাবে। আপাতত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২৭ টি সরকারি ব্যাংক, ৩১ টি গ্রামীণ ব্যাংক, ১৭ টি বেসরকারি ব্যাংক, ৪ টি সমবায় ব্যাংক, ৩৬ টি মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠান এবং ২৫ টি নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলিকে এই ঋণ দেওয়ার অনুমতি দিয়েছে। এই ঋণ পেতে গেলে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.mudra.org.in ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। তারপর আপনার ঋণের আবেদন মঞ্জুর হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026