দেশের অর্থ ব্যবস্থার গতি কমে গিয়েছে৷ এর দরুন রোজগার কমে গিয়েছে৷ এই জন্য মুদ্রা স্কিমের লিমিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ৪ সদস্যের একটি কমিটি রিজার্ভ ব্যাঙ্কে রিপোর্ট জমা দিয়েছে এই বিষয়ে৷ রিপোর্টে MSME ও স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২০ লক্ষ টাকা লোন দেওয়ার সুপারিশ করা হয়েছে৷ আপনি কী নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য রয়েছে মোদি সরকারের মুদ্রা যোজনা৷ মুদ্রা যোজনায় ব্যবসা শুরু করার জন্য এবার বিনা গ্যারেন্টিতে পাবেন ২০ লক্ষ টাকা। এর আগে ১০ লক্ষ টাকার লোন পাওয়া যেত।
MSME মন্ত্রী নীতিন গড়করি লোকসভায় এই বিষয়ে সুপারিশ করেছে যাতে এই যোজনায় ১০ লক্ষের পরিবর্তে ২০ লক্ষ টাকা লোন দেওয়া হয়। বর্তমানে মুদ্রা যোজনায় তিন ধরনের লোন পাওয়া যায়। ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় তরুণ লোনে, ৫০০০০ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় শিশু লোনে এবং ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে কিশোর লোনে।
কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…
সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…