নিউজ

আর দেশের কোথাও হবে না পেঁয়াজের অভাব, অভাবনীয় ব্যবস্থা আনছে মোদি সরকার

প্রতিবছর যোগানের অভাবে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চিন্তায় ফেলে মধ্যবিত্তদের। তবে এই বছর থেকে কেন্দ্র সরকারের নতুন নীতির জন্য আর পেঁয়াজের মূল্যস্ফীতি নিয়ে চিন্তা করতে হবে না দেশের মানুষকে। জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২২-২৩ এ পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার আগে থাকতেই ২.৫ লাখ টন পেঁয়াজের মজুদ বা বাফার স্টক তৈরি করছে। উৎসবের সময় বা বাজারে যখন পেঁয়াজের পর্যাপ্ত যোগান থাকবে না তখন এই মজুদ থেকে পেঁয়াজ ছাড়বে কেন্দ্র সরকার। জানি রাখা ভালো, এত বেশি পরিমাণ পেঁয়াজের মজুদ এখনও পর্যন্ত রেকর্ড।

বিশেষ করে বছরের আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পেঁয়াজের উৎপাদন অত্যন্ত দুর্বল হয়ে যায়। তাই সেইসময় বাজারে পেঁয়াজের ঘাটতির কারণে দাম হুড়মুড়িয়ে বৃদ্ধি পায়। উৎসবের সময় বিশেষ করে পিঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়। এই নিয়ে শেষ কয়েক বছর ধরে সমস্যা চলছিল। এবার কেন্দ্র সরকারের নতুন পদক্ষেপ অনুযায়ী তারা ২.৫ লাখ টন পেঁয়াজের মজুদ তৈরি করছে। মূল্যবৃদ্ধি ৭ শতাংশের বেশি হলেই সরকার মজুদ থেকে পেঁয়াজ ছাড়বে।

এই প্রসঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে তারা গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মতো বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী রাজ্যগুলির কৃষকদের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহ করবে। দেশের পেঁয়াজ উৎপাদনের ৬৫ শতাংশ এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বপন করা হয় এবং অক্টোবর মাসে কাটা হয়। এরপরে কৃষকদের থেকে পিঁয়াজ কিনে সরকার তা মজুদ করবে। তাহলে বর্ষার দিনেও আর কখনো দেশে পেঁয়াজের অভাব হবে না। এছাড়াও এক আধিকারিকের কথায়, “মজুদ পেঁয়াজ এই সমস্ত শহরে পাঠানো হবে যেখানে আগের মাসের তুলনায় দাম বৃদ্ধি পেয়েছে। আগামী আগস্ট মাস থেকে এই কাজ শুরু হয়ে যাবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়। সারাদেশে মোটামুটি পেঁয়াজের দাম নির্ধারিত হয় মহারাষ্ট্রের উৎপাদনের নিরিখে। বর্তমানে মহারাষ্ট্রে পেঁয়াজের দাম গড়ে প্রতি কুইন্টাল ১২২৫ টাকা চলছে।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026