নিউজ

PM Internship Scheme: মাধ্যমিক পাশ করে মাসে ৫০০০ টাকা করে পাবেন, জেনে নিন কিভাবে আবেদন করবেন কেন্দ্রের এই স্কিমে?

ভারতের বুকে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি লাফিয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা। অনেক শিক্ষিত যুবক-যুবতী নির্দিষ্ট স্কিল এর অভাবে চাকরি করতে পারছেন না। কিন্তু এবার এই মুশকিল আসান করতে এগিয়ে এসেছে কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২৫ এর সাধারণ বাজেট অধিবেশন থেকে এক বড় ঘোষনা করেছেন। তিনি জানিয়েছেন যে কেন্দ্র সরকারের অধীনে এবার দেশজুড়ে চালু হতে চলেছে পিএম ইন্টার্নশিপ স্কিম। এই স্কিমের আওতায় আগামী ৫ বছরে প্রায় ১ কোটি যুবক স্কিল ডেভেলপমেন্ট ইন্টার্নশিপ করতে পারবেন। আর এই ইন্টার্নশিপ করার জন্য ৫,০০০ টাকা করে মাসিক ভাতাও দেওয়া হবে। এই ইন্টার্নশিপ স্কিম সমন্ধে বিস্তারিত জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কি এই পিএম ইন্টার্নশিপ স্কিম?

আপনাদের জানিয়ে রাখি যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ এই পিএম ইন্টার্নশিপ স্কিম।আগামী পাঁচ বছরের মধ্যে প্রথম ধাপে প্রথম ২ বছরে মোট ৩০ লক্ষ যুবককে এই স্কিমের আওতায় আনা হবে এবং দ্বিতীয় ধাপে তারপর ৩ বছরে বাকি ৭০ লক্ষ যুবককে এর আওতায় আনা হবে। এখানে সকল ইন্টার্নকে মাসিক ৫,০০০ টাকা ভাতা দেওয়া হবে। এখানেই শেষ নয়! এছাড়াও, ১ বছর পরে সরকার ৬,০০০ টাকার আলাদা একক পরিমাণ দেবে। ৫,০০০ টাকার এই মাসিক ভাতার মধ্যে, ১০ শতাংশ অর্থাৎ ৫০০ টাকা কোম্পানিগুলি তাদের CSR তহবিল থেকে দেবে এবং ৪,৫০০ টাকা সরকার দেবে।

কারা পাবেন পিএম ইন্টার্নশিপ স্কিম?

এবার প্রশ্ন একটাই যে এই ইন্টার্নশিপ করতে কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বা কারা এই ইন্টার্নশিপে যোগদান করতে পারবেন না? এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, ২১ থেকে ২৪ বছরের মধ্যে যে কোনও যুবক যার ১০ তম পাস শংসাপত্র রয়েছে তারা পিএম ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন করতে পারেন। কিন্তু পরিবারের সদস্য সরকারি চাকরিতে কাজ করে, বা যার পরিবারের বার্ষিক আয় ৮ লাখ টাকার বেশি বা যিনি পূর্ণকালীন চাকরিতে রয়েছেন, তারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না।

আবেদন পদ্ধতি

এই পিএম ইন্টার্নশিপ স্কিমের অধীনে, তরুণরা দেশের প্রায় ৫০০ টি শীর্ষ সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পেতে চলেছে। তাদের CSR কার্যকলাপের অংশ হিসাবে, এই সংস্থাগুলি এই প্রকল্পে ১০ শতাংশ সহায়তা প্রদান করে যুবকদের ১ বছরের কাজের অভিজ্ঞতা প্রদান করতে চলেছে। স্কিমের জন্য আবেদন করতে, আপনাকে প্রথমে এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে এবং একটি ফর্ম পূরণ করতে হবে। আজ অর্থাৎ ৩ অক্টোবর থেকে লাইভ হচ্ছে এই পোর্টাল। আগামী ১২ অক্টোবর থেকে আবেদন শুরু হবে। এই স্কিমে আবেদন করতে আধার কার্ড, ইমেল আইডি, মোবাইল নম্বর, ঠিকানার প্রমাণ, শিক্ষাগত বিবরণ এবং প্যান কার্ড লাগবে। ফর্ম পূরণের পর যোগ্যতার ভিত্তিতে আপনি কোথায় ইন্টার্নশিপ করতে পারবেন তা নির্ধারণ করা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026