নিউজ

PM Kishan Mandhan Yojona: ৩,০০০ টাকার মাসিক পেনশন পাবেন এই স্কিমে, জানুন কারা পাবেন এই সুবিধা

ভারতের বুকে সব ধরনের মানুষদের জন্য অনেক নতুন নতুন প্রকল্প আনে ভারত সরকার। কেন্দ্রের মোদী সরকার ও বিভিন্ন রাজ্য সরকার সকলের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প আনে। জীবিকা নির্বাহের জন্য দিনমজুর হিসেবে কাজ করতে হয়, তাদের জন্য এবার বড় সুখবর। আর যারা শারীরিকভাবে দুর্বল হওয়ার পর শ্রমিক হিসাবে কাজ করতে পারছেন না তাদের জন্য এই প্রকল্প। ভারতের অসচ্ছল শ্রমিকদের জন্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল শ্রম যোগী মানধন যোজনা। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মাসে ৩,০০০ টাকার পেনশন

এই নতুন প্রকল্পের আওতায়, ১৮ থেকে ৪০ বছর বয়সী অসচ্ছল শ্রমিকরা ২০০ টাকা করে মাসিক কিস্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত অর্থ জমা করে রাখতে পারেন। ৬০ বছর বয়স পার হলে প্রতি মাসে ৩,০০০ টাকা করে সারাজীবন পেনশন পাবেন। এই অনুযায়ী সে বছরে ৩৬,০০০ টাকার পেনশন পাবেন। তবে মনে রাখবেন, প্রকল্পের আবেদনকারীর মাসিক আয় ১৫ হাজার টাকার বেশি হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

কি করে আবেদন করবেন?

এই প্রকল্পে মুচি, দর্জি, মজুর, গৃহকর্মীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া বেশ সহজ। আগ্রহী ব্যক্তিরা নিকটস্থ পঞ্চায়েত অফিস বা শ্রম দপ্তরে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সাথে সাথে আবেদনকারীর একটি ছবি, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের জেরক্স জমা দিতে হবে। শ্রম যোগী মানধন যোজনা অসচ্ছল শ্রমিকদের জন্য একটি আশীর্বাদস্বরূপ। এই প্রকল্পের মাধ্যমে তারা বৃদ্ধ বয়সে অর্থনৈতিক নিরাপত্তা পেতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026