নিউজ

Free Treatment by Modi Government: সিনিয়র সিটিজেনরা পাবেন ৫ লাখ টাকার ফ্রি ট্রিটমেন্ট, দীপাবলিতে বড় উপহার মোদী সরকারের

ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দেশের প্রবীণ নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রকল্প শুরু করেছেন, যার নাম “আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা” (AB-PMJAY)। এই প্রকল্পের আওতায় ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন। বিশেষ করে এই প্রকল্পের মাধ্যমে ৫ লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে। এর ফলে, দেশের প্রবীণ নাগরিকরা সরকারি প্যানেলের তালিকাভুক্ত হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন বিনামূল্যে।

বিনামূল্যে চিকিৎসা পাবেন সিনিয়ার সিটিজেনরা

বর্তমানে, এই প্রকল্পের আওতায় প্রায় ৪.৫ কোটি পরিবার এবং ৬ কোটি মানুষ ইতিমধ্যেই উপকৃত হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের একটি অন্যতম আকর্ষণীয় দিক হলো, প্রত্যেক প্রবীণ নাগরিককে একটি বিশেষ আয়ুষ্মান ভারত কার্ড প্রদান করা হয়। এই কার্ডটি ব্যবহার করে তারা বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন। আয়ুষ্মান কার্ডটি পাওয়ার জন্য নাগরিকদের অনলাইনে আবেদন করতে হয় এবং এটি PMJAY-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। আসুন, জেনে নিই কীভাবে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করা যাবে।

আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া:

১) সর্বপ্রথম PMJAY-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান।

২) এরপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Beneficiary” অপশনটি ক্লিক করতে হবে।

৩) তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

৪) এরপর মোবাইল নম্বরে প্রাপ্ত OTP প্রবেশ করুন।

৫) OTP প্রবেশ করার পর আপনাকে নতুন একটি পেজে রি-ডাইরেক্ট করে নেবে।

৬) এরপর আপনার প্রয়োজনীয় স্কিমটি নির্বাচন করুন।

৭) PMJAY স্কিম নির্বাচন করার পর আপনার রাজ্য, জেলা, এবং সাব-স্কিম সিলেক্ট করুন।

৮) এরপর নিজের নাম, ঠিকানা, আধার কার্ডের তথ্য, ফ্যামিলি আইডি বা PMJAY আইডি ব্যবহার করে দেখুন আপনি আয়ুষ্মান কার্ডের যোগ্য কিনা।

৯) এবার নতুন একটি পেজ খুলবে, যেখানে আপনি আপনার পরিবারের সদস্যদের তথ্য দেখতে পাবেন। কারা এই স্কিমে নিবন্ধিত আছে সেই সম্পর্ক বিস্তারিত জানতে পারবেন।

১০) এরপর প্রত্যেক সদস্যের নামের পাশে ডাউনলোড অপশনটি দেখতে পাবেন।

১১) ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার আধার কার্ডের তথ্য এবং মোবাইল নম্বর প্রবেশ করান।

১২) এরপর আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এই কার্ডে উল্লেখিত QR কোড বা PMJAY আইডি ব্যবহার করে বিনামূল্য চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

শক্তিশালী SRH-কে হারাতে পারবে না KKR? ম্যাচের আগে উঠে এল ৩ বড় কারণ

চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…

May 1, 2026

এক ধাক্কায় ৯৯৪ টাকা বৃদ্ধি! বাণিজ্যিক গ্যাসে আগুন, অপরিবর্তিত গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…

May 1, 2026

Airtel Recharge Plan: ২০০ টাকার কমে ২৮ দিনের আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা

জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…

May 1, 2026

আর টিকিটের চিন্তা নয়! শিয়ালদা থেকে NJP স্পেশাল ট্রেন, জানুন সময় ও স্টপেজ

রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…

May 1, 2026

May School Holiday 2026: মে মাসে বুদ্ধ পূর্ণিমা ও ঈদ-উল-আজহা, জানুন কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ

মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…

May 1, 2026

২০০ টাকার কমে Vi রিচার্জ প্ল্যান: আনলিমিটেড কলিং, SMS ও ডেটার দারুণ অফার

টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…

May 1, 2026