নিউজ

স্বপ্নের বাড়ি তৈরি করতে চান? মোদি সরকার দেবে ২ লক্ষ ৬৭ হাজার টাকা, জানুন কীভাবে পাবেন

নয়াদিল্লি:  দেশের আমজনতার জন্য সুখবর দিলো কেন্দ্র। শীঘ্রই পূরণ হতে চলেছে মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের নিজেদের বাড়ির স্বপ্ন । কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ৩১ মার্চ, ২০২১ সাল পর্যন্ত ‘ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম’-এ এই ভর্তুকি পাওয়া যাবে। ২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে কেন্দ্র। কিন্তু এই সুযোগ পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম আমাদের জেনে নেওয়া দরকার।

প্রথমে আসা যাক গৃহ ঋণ ভর্তুর্কির আবেদন করার ক্ষেত্রে কি কি করতে হবে? প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্টেকহোল্ডারদের বিভাগে ক্লিক করতে হবে। বিকল্প আইএইএ অথবা বেনিফিশিয়ারিতে ক্লিক করতে হবে। ক্লিক করে রেজিস্টেশন নম্বর দিতে হবে। রেজিস্ট্রেশন নম্বর না থাকলে “Advance Search” অপশনে ক্লিক করতে হবে। আর এরপরে প্রয়োজনীয় তথ্য দিয়ে স্কিমের প্রকার বেছে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই কাজ সম্পূর্ণ।

তবে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ‘ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম এইক্ষেত্রে ভর্তুর্ক পেতে হলে প্রথমেই আবেদনকারীর বার্ষিক আয় দিতে হবে। কারণ ৬ থেকে ১৮ লক্ষের মধ্যে আয় হতে হবে। যদি এইটা আবেদন প্রযোজ্য হয় তবেই গৃহ ঋণে বাড়ির দামের ওপর এই ভর্তুকির পরিমাণ নির্ভর করবে। সর্বোচ্চ ২ লক্ষ ৬৭ হাজার টাকা পর্যন্ত হতে পারে ভর্তুকি।

আর মনে রাখতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা-র সুবিধা পাওয়ার জন্য প্রথমে PMAY অফিসিয়াল ওয়েবসাইট -এ লগ ইন করে সঠিক ক্যাটেগরি বেছে নিতে হবে। এরপর প্রথম কলামে আধার নম্বর ও দ্বিতীয় কলামে আবেদনকারীর নাম লিখতে হবে। নাম লেখার পাশাপাশি ঠিকানা, আবেদনকারীর নাম,পরিবারের সদস্য ইত্যাদি সম্পর্কে বিশদ বিবরণ দিতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026