নিউজ

৪ পিস ইডলির দাম মাত্র ১০ টাকা, তামিলনাড়ুতে শীঘ্রই মিলতে চলেছে ‘মোদী ইডলি’

তামিলনাড়ু : দক্ষিন ভারতের খাবার প্রত্যেক ভারতীয়র কাছেই  স্বর্গসম।  তারমধ্যে ইডলি আর সাম্বার একটি বহুল প্রচলিত দক্ষিনী খাবার। আর এবার মাত্র ১০ টাকায় মিলতে চলেছে ইডলি , তাও আবার “মোদী ইডলি”। মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে তামিলনাড়ুর সালেমে সস্তায় সুস্বাদু ইডলি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র দশ টাকায় পাওয়া যাবে চার পিস ইডলি, সাম্বার এবং চাটনি। রোজ ৪০,০০০ ইডলি তৈরির জন্য যন্ত্রপাতিও এসে গিয়েছে।

ইতিমধ্যেই  তামিলনাড়ুর রাস্তায় রাস্তায় ভরে গেছে “মোদী ইডলি”র পোস্টার। সেই ছড়িয়ে পড়া পোস্টারে লেখা রয়েছে, “পদ্ম নায়ক মহেশ এনেছেন মোদী ইডলি। সালেমে খুব শিগগিরই সাম্বার সহ মাত্র ১০ টাকায় পাওয়া যাবে চারটে ইডলি।এই ইডলি সুস্বাদু ও স্বাস্থ্যকর”।

এছাড়াও পোস্টারে রয়েছে বিজেপি প্রচার সেলের রাজ্য সভাপতি মহেশের ছবি। বিশেষ আকর্ষণ বাঁদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং ইডলি।তামিলনাড়ু বিজেপির মিডিয়া সম্পাদক ভারত আর বালাসুব্রহ্মণ্যম জানিয়েছেন, এই ইডলি বিক্রির জন্য প্রথমে ২২টি দোকান খোলা হবে, পরে বিক্রি বাড়লে বাড়ানো আরও বেশ কিছু দোকান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026