নির্বাচনী প্রচারে ঝাড়খণ্ডে এসে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘পোশাক দেখে বোঝা যাচ্ছে কারা হিংসা ছড়াচ্ছে।’ এদিন ঝাড়খণ্ডের দুমকায় ভোট প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিনের নির্বাচনী প্রচারে তিনি কংগ্রেসের সাথে পাকিস্তানের তুলনা টানেন তিনি। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল পাকিস্তানের মতো আচরণ করছে। সরকারের সমস্ত কাজে তাদের বিরোধিতা করে চাই। বিদেশে যেমন ভারতীয় দূতাবাসের সামনে পাকিস্তানিরা সব ইস্যুতে বিক্ষোভ দেখায়, দেশে তেমনই আচরণ করছে একটি রাজনৈতিক দল।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর আরও বলেন, ‘কংগ্রেসের নেতাকর্মীরা আগুন ছড়াচ্ছেন দেশ জুড়ে। যখনই ওদের কথা কেউ শুনছে না, তখনই অশান্তি বাধানোর চেষ্টা করছে।’ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরে রাজনৈতিক মহল থেকে নানা বক্তব্য উঠে এসেছে। এদিকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তরপূর্ব ভারত সহ পশ্চিমবঙ্গে বিক্ষোভ প্রদর্শন চলছে। এই পরিস্থিতিতে এরকম মন্তব্য যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…