বাংলায় বিধানসভা নির্বাচন এখন দোরগোড়ায়। এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দল পূর্ণ শক্তি নিয়ে প্রচারে নামার জন্য উদ্যত হয়ে গিয়েছে। একের পর এক সভা করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কম যাচ্ছেন না নরেন্দ্র মোদি, অমিত শাহ।
আজ অর্থাত বুধবার একদিকে যেখানে শুভেন্দু অধিকারীর গড়ে অর্থাৎ কাঁথিতে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেরকম এক সময় বাঁকুড়ায় জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকের দিনটা হতে চলেছে একেবারে হাই ভোল্টেজ।
ইতিমধ্যেই শোনা যাচ্ছে বিজেপির হয়ে আগামী বৃহস্পতিবার থেকে প্রচারে নামতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আগামীকাল প্রথমে শালতোড়া বিধানসভা দিয়ে তিনি নিজের প্রচার শুরু করবেন। তারপর বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে লাগাতার সভা করবেন মিঠুন চক্রবর্তী। ফলে তার সভার মাধ্যমে নিজের দিকে ঘোরানোর টার্গেট নিচ্ছে বিজেপি।
গতকাল শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেঁষে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে বিতর্ক তুঙ্গে। তার মধ্যেই, অমিত শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেছেন জনসভা থেকে। সেই আক্রমণের পাল্টা জবাব দিতে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, অভিষেকেই ভয় করে বিজেপি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…