দেশ

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে রাজ্যগুলিকে কড়া বার্তা মোদির

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে এদিন দেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাসের অত্যাবশ্যকীয় ওষুধ এবং ইনজেকশনের কালোবাজারি রুখতে এবারে রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যগুলিকে একজোট হয়ে কাজ করার বার্তা দিলেন মোদি। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের জন্য উচ্চ পর্যায়ের কো-অর্ডিনেশন কমিটি তৈরি করতে রাজ্যগুলিকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

এছাড়াও করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। অক্সিজেন সরবরাহকারী ট্যাঙ্কগুলি যাতে কোনো রকম সমস্যায় না পড়ে সেই ব্যাপারে রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, হাসপাতালে সুরক্ষা যেন কোনভাবে উপেক্ষিত না হয়। সমাজের সর্বস্তরে সচেতনতা প্রচার চালানোর আদেশ দিয়েছেন মোদি।

মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আপনারা সচেতন থাকলে লকডাউন এর কোন প্রশ্ন উঠছে না। দেশকে লকডাউন এর হাত থেকে রক্ষা করতে হবে। লকডাউন হোক সর্বশেষ বিকল্প। মাইক্রো কন্টেইনমেন্ট জোনের উপরে জোর দেওয়া হোক। সকলে করোনা বিধি মেনে চলুন, অকারনে বাড়ির বাইরে থেকে বের হবেন না। রাজ্যগুলির কাছে অনুরোধ, আপনারা পরিযায়ী শ্রমিকদের পাশে থাকুন, তারা যেখানে রয়েছে সেখানে থাকার পরামর্শ দিন।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026