নিউজ

‘মন কি বাত’-এ ঋষি অরবিন্দের প্রসঙ্গ টেনে একুশের ভোটে বাংলার পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই একুশের ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’-এ বাংলার কবি ঋষি অরবিন্দের কথা বলেন। প্রধানমন্ত্রী নিজের ভোকাল ফর লোকাল-এর পক্ষ নিয়ে কথা বলতে গিয়েই ‘মন কি বাত’-এর শেষ পর্ব অরবিন্দ প্রসঙ্গ টেনে আনেন। তিনি এমনকি উনিশ শতকের কবি মনমোহন বসুর একটি কবিতা বাংলায় পড়ে শোনান তিনি।

১৮৮৫ সালের জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার পর ‘দিনের দিন সবে দীন’ এই কবিতার একটি অংশ পড়ে শোনান প্রধানমন্ত্রী। তারপর তিনি সেই অংশের ব্যাখ্যা করে বলেন, ‘পরাধীনতার সময়ে সুচ, সুতো, দেশলাই কাঠি আসত বিদেশ থেকে। কোনও কিছুতেই স্বাধীনতা ছিল না।’ এরপরই ভোকাল ফর লোকাল-এর স্বপক্ষে মোদি বলেন, ‘বিদেশি দ্রব্য বর্জন করা মানে বিদেশের যা কিছু ভাল, তা বর্জন করা নয়। কিন্তু দেশের মাটিতে যা তৈরি সম্ভব, তাকে বেশি গুরুত্ব দিতে হবে। ভারতকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার ডাক বাংলার মনীষীরা দিয়েছিলেন। সেটাই মনে রেখে বাংলার পাশাপাশি এ দেশকে বিশ্বের দরবারে উচ্চতার শিখরে পৌঁছে নিয়ে যেতে চাই।’ এভাবেই বাংলার মনীষীদের কথা ‘মন কি বাত’-এ আরও একবার স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, আগামী ৫ ডিসেম্বর ঋষি অরবিন্দ ঘোষের প্রয়াণদিবস। সে কথা মাথায় রেখেই রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ঋষি অরবিন্দের কথা মনে করিয়ে দেশের যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি এটাও বোঝাতে চেয়েছেন বাংলার শিক্ষা, সংস্কৃতির সঙ্গে তাঁর দল বিজেপি আষ্টেপৃষ্ঠে সম্পৃক্ত রয়েছে। তাই বাংলা যেন বিজেপিকে দূরের না ভাবে। সে কারণেই এদিন বাংলা এবং তার সংস্কৃতির প্রসঙ্গ তুলে ধরেন নমো। একুশের ভোটের আগে প্রধানমন্ত্রীর এই বাংলা আবেগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026