নিউজ

কৃষি বিলের উপকারিতা কী? মন কি বাত অনুষ্ঠানে বোঝালেন নরেন্দ্র মোদি

রবিবার মন কি বাত অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী কৃষি বিল-এর উপকারিতা বোঝালেন। এদিন অনুষ্ঠানের শুরুতেই দেশবাসীর উদ্দেশে বলে দিলেন, ”আপনারা এবার গল্প বলা শুরু করুন। আমাদের দেশে গল্প বলার সংস্কৃতি বহু পুরনো। কিন্তু এই সংস্কৃতি প্রায় শেষ হয়ে যাচ্ছে। করোনা মহামারীর সময় কৃষকরা দেশকে শক্তি জুগিয়েছে। যে কোনো কঠিন সময়ে কৃষকদের জন্য দেশের প্রগতির চাকা ঘুরতে থাকে।

কৃষকরাই আমাদের দেশের আত্মনির্ভর হয়ে ওঠার মূল আধার”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম দিন থেকে বলে আসছেন, এই বিল আসলে কৃষকদের জন্য সৌভাগ্য ফিরিয়ে আনবে। কৃষি বিল পাশ করানো নিয়ে কোনোকিছুই বাদ যায়নি। রুল বুকে ছিঁড়ে ফেলা, ডেপুটি স্পিকারের মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা থেকে ওয়েলে নেমে বিরোধীদের তপ্ত স্লোগান, বিরোধীদের রাজ্য সভা ত্যাগ সবই চলছে।

কিছু দিন আগে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ”আজ দেশের কৃষি ইতিহাসে যুগান্তকারী দিন। সংসদে গুরুত্বপূর্ণ বিলটি পাশ হওয়ার পর পরিশ্রমী অন্নদাতাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধুমাত্র কৃষিক্ষেত্রে আমূল বদলই আনবে না, বরং কোটি কোটি কৃষকের স্বার্থ সুরক্ষিত করবে।” দু দিন আগেই কৃষি বিলের প্রতিবাদ জানাতে পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে ধর্মঘট ও দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে অবরোধের ডাক দেওয়া হয়েছে।

কৃষি বিলের বিরুদ্ধে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাবের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলো সারা ভারত কিষাণ মহাসভা। কৃষি বিল নিয়ে বর্তমানে ভারতের টাল মাটাল অবস্থা। একদিকে কেন্দ্রীয় সরকার অন্যদিকে বিরোধী পক্ষ। সব মিলিয়ে এখন হাড্ডাহাড্ডি চলছে দুপক্ষতে।কিন্তু বিগত এক সপ্তাহ ধরে বিরোধী আর কেন্দ্রীয় সরকারের এই কৃষি বিল নিয়ে যা যা হয়েছে তা কারোরই অজানা নয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026