Categories: নিউজ

জন্মদিনে দেশবাসীর কাছ থেকে কি উপহার চাইলেন মোদি, নিজেই টুইট করে জানালেন

নয়াদিল্লিঃ গতকালই  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ৭০তম জন্মদিন পেরিয়েছেন। যেখানে শুধু বিজেপি নেতা নেত্রী নন, বিরোধী দলের নেতা নেত্রীরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। জন্মদিন উপলক্ষে ধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটের সুরাটে ৭০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে এবং কোয়েম্বাটুরে ৭০কেজি লাড্ডু বানানোও হয়েছে। কিন্তু তিনি জন্মদিনে কি উপহার চান, তা শেষ পর্যন্ত নিজের মুখেই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার রাতে টুইটারে তিনি লেখেন, “অনেকেই জানতে চান, জন্মদিনে আমি কী উপহার পেতে আগ্রহী। এই মুহূর্তে এই জিনিসগুলি আমি পেতে চাই। মাস্ক পরে থাকুন এবং তা সঠিক ভাবে ব্যবহার করুন। সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। মনে রাখুন দুই গজের দূরত্ব। জন সমাগম এড়িয়ে চলুন। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন। আসুন, আমাদের এই গ্রহকে সুস্থ সবল করে তুলি”।

সব মিলিয়ে দেশে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন খোদ প্রধানমন্ত্রীও। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে মোট আক্রান্ত ৫১, ১৮,২৫৩। মোট মৃত ৮৩, ১৯৮। আমেরিকার পর দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত। প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার। সেখানে প্রধানমন্ত্রীর এই উপহারের কথায় খুশি দেশাবাসিও।

Anirban Kundu

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026