নয়াদিল্লিঃ গতকালই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ৭০তম জন্মদিন পেরিয়েছেন। যেখানে শুধু বিজেপি নেতা নেত্রী নন, বিরোধী দলের নেতা নেত্রীরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। জন্মদিন উপলক্ষে ধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটের সুরাটে ৭০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে এবং কোয়েম্বাটুরে ৭০কেজি লাড্ডু বানানোও হয়েছে। কিন্তু তিনি জন্মদিনে কি উপহার চান, তা শেষ পর্যন্ত নিজের মুখেই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার রাতে টুইটারে তিনি লেখেন, “অনেকেই জানতে চান, জন্মদিনে আমি কী উপহার পেতে আগ্রহী। এই মুহূর্তে এই জিনিসগুলি আমি পেতে চাই। মাস্ক পরে থাকুন এবং তা সঠিক ভাবে ব্যবহার করুন। সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। মনে রাখুন দুই গজের দূরত্ব। জন সমাগম এড়িয়ে চলুন। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন। আসুন, আমাদের এই গ্রহকে সুস্থ সবল করে তুলি”।
সব মিলিয়ে দেশে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন খোদ প্রধানমন্ত্রীও। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে মোট আক্রান্ত ৫১, ১৮,২৫৩। মোট মৃত ৮৩, ১৯৮। আমেরিকার পর দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত। প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার। সেখানে প্রধানমন্ত্রীর এই উপহারের কথায় খুশি দেশাবাসিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…