নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার মহাষষ্ঠী। আর মা দুর্গার বোধনের এই শুভক্ষণে এতদিন যা কোনও প্রধানমন্ত্রী করেননি, আজ তা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দূর্গাপুজো উপলক্ষে বাঙালিদের উদ্দেশ্য করে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আর সে কথা গতকাল, বুধবার বাংলায় টুইট করে আরও একবার সকলকে মনে করিয়ে দেন তিনি।
বাংলা ভাষায় টুইট করে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আগামীকাল বাঙালির প্রিয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই বিশেষ দিনটিতে আগামীকাল দুপুর বারোটায় পশ্চিমবঙ্গে আমার সমস্ত ভাই-বোনেদের আমি শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসঙ্গে ভাগ করে নেব। সঙ্গে থাকবেন।’ মুহুর্তের মধ্যে প্রধানমন্ত্রীর এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
রাজ্যে সকলের উদ্দেশ্যে আজ ষষ্ঠীর দিনে প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার পাশাপাশি সল্টলেকের একটি পুজো উদ্বোধন করবেন। ভাষণ এবং উদ্বোধনী অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। রাজ্যের 74 হাজার বুথ এলাকায় এই অনুষ্ঠান লাইভ টেলিকাস্ট করা হবে। জানা গিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। এমনকি একটি বিশেষ নৃত্য পরিবেশন করতে দেখা যাবে ডোনা গঙ্গোপাধ্যায়কে। হাইকোর্টের সমস্ত নিয়ম মেনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন মুকুল রায়। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে বাঙালির সেন্টিমেন্ট দুর্গাপুজোকে কাজে লাগাতে চাইছে বিজেপি। আর তাই প্রধানমন্ত্রীর এই ভাষণ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…