খেলা

জেলে সাজা কাটাতে গিয়ে প্রেম, অবশেষে নিজের আইনজীবীকেই বিয়ে করেছিলেন এই ক্রিকেটার

পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মোহাম্মদ আমির আজকাল তুমুল আলোচনায় রয়েছেন। সম্প্রতি তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ার চোখে পড়েছেন। আসলে মোহাম্মদ আমির এবং তার সহধর্মীনির প্রেমের কাহিনী নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত। মোহাম্মদ আমির ও তার স্ত্রী নার্গিস খানের প্রেম কাহিনী খুবই মজার। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ২০১০ সালে কারাবন্দি হয়েছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির। তখন নিজের পক্ষের উকিল খুঁজতে শুরু করেন তিনি। আর অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমিরের মামলা লড়ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নার্গিস খান।

পরবর্তীতে ওই ব্রিটিশ নাগরিকের সাথে জীবন কাটানোর ব্রত নেন মোহাম্মদ আমির। আসলে মামলা লড়তে গিয়ে নার্গিস খান ও মোহাম্মদ আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং দুজনেই একে অপরের প্রেমে পড়েন। আদালতের নির্দেশ অনুযায়ী ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আমির। নিজের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা উঠে গেলে ২০১৬ সালে মোহাম্মদ আমির নার্গিস খানকে বিয়ে করেন।

এরপর ওই বছরেই অর্থাৎ ২০১৬ সালে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন মোহাম্মদ আমির। তবে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আমিরের প্রত্যাবর্তন তার ভাগ্য পরিবর্তন করতে সহায়তা করেনি। পাকিস্তান ক্রিকেটে অভ্যন্তরীণ রাজনীতির কারণে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তৎকালীন বিধ্বংসী পেসার মোহাম্মদ আমির। বর্তমানে মোহাম্মদ আমির তার স্ত্রীর সাথে সংযুক্তি রেখে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। শোনা যাচ্ছে, পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে বর্তমানে প্রাক্তন এই পাক ক্রিকেটার ভারতীয় প্রিমিয়ার লিগে খেলার প্রস্তুতি নিচ্ছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026