সম্প্রতি ভারতীয় ক্রিকেটে একের পর এক বিরাট পরিবর্তন ঘটেছে। অধিনায়কত্ব থেকে বিরাট কোহলি সরে দাঁড়ানোর পর ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারতীয় দলের নেতা হয়েছেন রোহিত শর্মা। এরপর নাকি ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ চলে এসেছে? এমনটাই মন্তব্য করে বসলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ। আর এরপরেই ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পড়লেন প্রাক্তন এই ক্রিকেটার। তিনি শ্রীলংকার বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয়ের পর টুইটারে লেখেন, ‘কেএল (রাহুল), রোহিত, (হনুমা) বিহারী, কোহলি, (শ্রেয়স) আইয়ার, (ঋষভ) পন্ত, (রবীন্দ্র) জাদেজা, অ্যাশ (রবিচন্দ্রন অশ্বিন), (জসপ্রীত) বুমরাহ, (মহম্মদ) শামি এবং ১১ নম্বরে প্রচুর বিকল্প আছে। আচমকা সবকিছু ঠিকঠাক লাগছে। রোহিত এবং (রাহুল) দ্রাবিড়ের অধীনে বিশ্ব চ্যাম্পিয়ন টেস্ট দল তৈরি হচ্ছে।’
এরপর ক্রিকেটপ্রেমীদের একাধিক প্রশ্নের মুখে জর্জরিত হতে থাকেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার। মোহাম্মদ কাইফের টুইটারে একের পর এক প্রতিবাদী টুইট করতে থাকেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কাইফের টুইটার প্রতিউত্তরে কেউ বলেন,”বিরাট কোহলি এবং রবি শাস্ত্রির আমলে তৈরি করা দল নিয়ে কৃতিত্ব নিজের করে নিচ্ছেন রোহিত শর্মা। শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে কোনরকম আহামরি কাজ করেননি রোহিত শর্মা। পারলে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাক।” আবার কেউ বলেন,”বিরাট কোহলি এবং রবি শাস্ত্রির আমলে ভারতীয় ক্রিকেটে হনুমা বিহারি কিংবা অক্ষর প্যাটেলের আবির্ভাব ঘটেছে। তারাই এদের টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি তৈরি করেছে।”
কেউবা লিখেছেন, “বর্তমানের এই চ্যাম্পিয়ন টেস্ট দল তৈরি করেছেন বিরাট কোহলি আর রবি শাস্ত্রী। মোহাম্মদ কাইফ কি ভুলভাল বলছেন আপনি? গত দু-তিন বছর ফর্মে না থাকার সত্বেও চেতেশ্বর পুজারা আর অজিঙ্কা রাহানেকে বয়ে বেড়াতে হয়েছে কোহলিকে। আর এখন রোহিত শর্মার প্রশংসা? বিরাট কোহলির আমলে এই একই দল নিয়ে বিদেশের মাটিতে একের পর এক সিরিজ জিতেছে। সবেমাত্র শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ জিতে বিরাট কোহলির সাথে রোহিত শর্মার তুলনা করা কতটা যুক্তিসঙ্গত? দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতে পরীক্ষা হবে রোহিত শর্মা অধিনায়ক হিসেবে কতটা সফল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…