খেলা

সর্বকালের রেকর্ড ভেঙে আইপিএলে সর্বাধিক ছক্কা হজম করার নজির গড়লেন মোহাম্মদ সিরাজ!

আইপিএলের আসরে প্রতিনিয়ত তৈরি হয় নিত্যনতুন রেকর্ড। তবে সর্বদা ইতিবাচক রেকর্ড গুলিকে মনে রাখেন ক্রিকেটপ্রেমীরা। হাজারো রেকর্ডের মধ্যে চলতি আইপিএলে বল হাতে লজ্জাজনক রেকর্ড গড়েছেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের পেস বোলার মোহাম্মদ সিরাজ। আইপিএলের সর্বদা সর্বোচ্চ ছক্কা হাকানো ক্রিকেটারের দিকে দৃষ্টি রাখা হয়। যদিও চলতি বছর তার বিকল্প ঘটেনি। সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি নিজের নামে করে ফেলেছেন জস বাটলার। তবে মোহাম্মদ সিরাজের নামে যুক্ত হয়েছে আইপিএলের ইতিহাসে লজ্জাজনক রেকর্ড।

আইপিএলের একটি মরশুমে আজ অব্দি কোন বোলার এতগুলো ছক্কা হজম করেনি। চলমান রত আইপিএলের মেগা আসরে ১৫ ম্যাচে মাঠে নেমেছেন মোহাম্মদ সিরাজ। যেখানে সর্বসাকুল্যে মোট ৩১টি ছক্কা খেয়েছেন সিরাজ। যার মধ্যে গতকাল রাজস্থানের বিরুদ্ধে আরও তিনটি ছক্কা এসেছে। চলতি আইপিএল তো বটেই বরং আইপিএলের বিগত ১৪ আসলে এটিই একজন বোলারের সর্বোচ্চ ছক্কা খাওয়ার রেকর্ড।

লজ্জাজনক এই রেকর্ডটি এতদিন ডোয়েন ব্র্যাভোর নামের পাশে যুক্ত ছিল। ২০১৮ সালে আইপিএলের একটি মরশুমে ডোয়েন ব্র্যাভো বল হাতে ২৯টি ছক্কা হজম করেছিলেন। আর এটাই ছিল আইপিএলের ইতিহাসে একজন বোলার হিসেবে সর্বোচ্চ ছক্কা খাওয়ার রেকর্ড।

বল হাতে সিরাজের ব্যর্থতা চোখে পড়লেও মোটের উপর দলের পারফরম্যান্স চলতি আইপিএলে বেশ ভালই ছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। দীর্ঘ কয়েক বছর পর কোয়াটার ফাইনাল ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেছিল বিরাট কোহলিরা। যদিও গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে জস বাটলারের ১০৬ রানের লম্বা ইনিংসের সুবাদে ৭ উইকেটে পরাজিত হয় চলতি আইপিএল থেকে বিদায় নিয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026