ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি বিগত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার প্রসঙ্গ হিসেবে রয়েছেন। তিনি তার ব্যক্তিগত জীবনের জন্য নেট মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছেন। ২০১৯ সালে স্ত্রী হাসিন জাহানকে ডিভোর্স দিয়ে মিডিয়ার নজরে আসেন মোহাম্মদ সামি। এরপর দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে কলকাতার একটি নিম্ন আদালতে আইনি কার্যক্রম চলে পাকাপাকিভাবে ছাড়াছাড়ি হয় মোহাম্মদ সামি এবং স্ত্রী হাসিন জাহানের।
বর্তমানে হাসিন জাহান কলকাতায় নিজের পরিবারের সাথে বসবাস করছেন। সঙ্গে তার মেয়ে আয়রা সামিও রয়েছে। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার শিরোনামে রয়েছেন মোহাম্মদ সামির ছোট্ট কন্যা আয়রা সামি। এর কারণ আর কিছুই নয়, আয়রা সামি বিগত কয়েকদিন ধরে প্রজাতন্ত্র দিবস বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পূজা আড়ম্বরে সাথে পালন করেছে। ছোট্ট আয়রাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে বেশ পছন্দ করেছেন নেট প্রেমীরা।
সরস্বতী পূজার দিন দেশের অন্যান্য স্থানের মতোও কলকাতায় মূর্তি স্থাপন করে মায়ের আরাধনা করা হয়েছিল। আর সেখানে মোহাম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান তার ছোট্ট মেয়েকে নিয়ে অংশ নিয়েছিলেন। সাথে ছিল তার পরিবারের আরও অনেক সদস্য। হাসিন জাহান ওইদিনের পূজার কার্যক্রমের কিছু মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা চোখের পলকে ভাইরাল হয়েছে নেটপ্রেমীদের কাছে।
ছবিতে দেখা গেছে হাসিন জাহান একটি হলুদ শাড়ি পরে রয়েছেন। সঙ্গে তার ছোট্ট মেয়ে গোলাপি শাড়ি পরে পূজায় অংশ নিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, যখন মোহাম্মদ সামির সাথে হাসিন জাহানের সম্পর্কের ইতি ঘটে তখন তাদের কন্যা ছিল খুবই ছোট। এদিন পাকাপাকিভাবে ডিভোর্স সম্পন্ন হওয়ার সময় মোহাম্মদ সামির কাছ থেকে মাসিক ১ লক্ষ ৩০ হাজার টাকা ভরণপোষণ পেয়েছেন হাসিন জাহান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…