খেলা

Mohammed Shami: বিশ্বকাপের ফাইনাল দেখতে স্টেডিয়ামে আসছেন সামির স্ত্রী হাসিন, ছবি ঘিরে জল্পনা সোশ্যাল মিডিয়ায়

আর মাত্র কয়েক ঘণ্টা পরে শ্বাসরুদ্ধকর ম্যাচ শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম তথা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যেখানে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। শুরুতেই আমরা আপনাদের বলে রাখি, ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্নে নিয়ে আজ মাঠে নামতে চলেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জয় করার লক্ষ্যে রোহিত শর্মার নেতৃত্বে আজ মাঠে নামবে টিম ইন্ডিয়া।

তবে চলমানরত বিশ্বকাপে ধ্বংসাত্মক পারফরমেন্স করে সংবাদ শিরোনামে আলাদা ভাবে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। যদিও নিজের ব্যক্তিগত জীবনের কারণে বিগত বেশ কয়েক বছর ধরে সংবাদ শিরোনামে বারবার উঠে এসেছেন ভারতের এই তারকা ক্রিকেটার। নিজের স্ত্রীর সাথে দূরত্ব বাড়িয়ে নেওয়ার সাথে সাথে সমালোচনা আরও প্রখর হয়ে উঠেছে মোহাম্মদ সামির জন্য।

যদিও ব্যক্তিগত কারণে জন্য মাঠের পারফরমেন্সে কখনোই আঁচ পড়তে দেননি মোহাম্মদ সামি। চলমানরত বিশ্বকাপে মাত্র ছয় ম্যাচ খেলে এখনও পর্যন্ত ২৩ উইকেট দখল করেছেন তিনি। ফলে আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহাম্মদ সামিই যে হবেন তুরুপের তাস, সে কথা বলে দিতে হয় না।

এদিকে, মোহাম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান আজ স্টেডিয়ামে বসে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করবে বলে জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে, গতকাল হাসিন জাহানের বেশ কয়েকটি ফটো রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাকে এয়ারপোর্ট থেকে বিমানে চাপতে দেখা গেছে। অনেকেই মনে করছেন, বিশ্বকাপের ফাইনালে মোহাম্মদ সামির পারফরমেন্স দেখতে স্বয়ং মাঠে উপস্থিত থাকবেন তিনি। যদিও এটি অনেকেই মোহাম্মদ সামির জন্য বিপদের অন্যতম প্রধান কারণ বলেও মনে করছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026