হরিয়ানা : গত ২৪ শে অক্টোবর প্রকাশিত হয় হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফলাফল। এই নির্বাচনের ফলাফল অনুসারে সরকার গঠনের জন্য বিজেপি ৬ টি আসনে পিছিয়ে থাকে। হরিয়ানায় স্থিতিশীল সরকার গঠনের জন্য বিজেপি এবং জেজিপি ঐক্যবদ্ধ হয় এবং রাজ্য সরকারের সাথে দেখা করে বিজেপি এর প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী এবং জেজিপি থেকে উপমুখ্যমন্ত্রী নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ, রবিবার বিজেপি থেকে মোহনলাল খাট্টার হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হোন। এবং উপ মুখ্যমন্ত্রী হন জেজিপি দলের প্রতিনিধি দুষ্মন্ত চৌটালা। আজ দুপুর ২ টা ২০ নাগাদ হরিয়ানায় অনাড়ম্বর ভাবে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণের অনুষ্ঠান। হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য এর উপস্থিতিতে তারা শপথ বাক্য পাঠ করেন। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হলেন মনহোরলাল খাট্টার। এদিন অনুষ্ঠানে শপথ নেন খাট্টার সরকারের তিন মন্ত্রী। আজ পুরো মন্ত্রী সভার ঘোষণা করা হয়নি তবে তা দীপাবলীর পর ঘোষণা হবে বলে জানা যায়। তবে আজ শপথ অনুষ্ঠানে মোদী-শাহর অনুপস্থিতি সবাইকে অবাক করে দেয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…