‘মোহর’ ধারাবাহিকের গল্পে শঙ্খদীপ (প্রতীক সেন) ও মোহর (সোনামণি সাহা) দুজনেই দুজনকে পছন্দ করে, কিন্তু প্রেমটা পুরদমে জমে ওঠে না। অন্যদিকে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামা-নীল-মাম এর এক ত্রিকোণ প্রেমের কাহিনী দেখানো হচ্ছে। এই দুই ধারাবাহিক ভীষণ হিট। কয়েকদিন আগেই টিআরপি-র বিচারে কৃষ্ণকলি ছিল ১ নম্বরে। আজ সেটি গিয়ে দাঁড়িয়েছে ২ নম্বরে। পাশাপাশি স্টার জলসার মোহর জায়গা করে নিয়েছে ১ নম্বরে।
টিআরপি-র হাড্ডাহাড্ডি লড়াই চলবেই যতদিন আমি আপনি বিকেল হলেই চা বা মুড়ি বা চপ নিয়ে টেলিভিশনের সামনে বসে থাকবো। তাইতো এই সপ্তাহের টেলিভিশন রেটিং পয়েন্ট তথা টিআরপির তালিকায় ১১.২ পয়েন্টের সঙ্গে প্রথম স্থানে উঠে এল মোহর। অন্যদিকে ১০.৯ পয়েন্ট পেয়ে দু-নম্বরে নেমে গেল কৃষ্ণকলি।
‘করুণাময়ী রানি রাসমণী’ যথারীতি ৩ নম্বর আসন ধরে রেখেছে। একসময় এই সিরিয়ালও ১ নম্বরে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে, ষ্টার জলসা চ্যানেলের ‘সাঁঝের বাতি’ চতুর্থ স্থান দখল করেছে, পঞ্চমে রয়েছে কৌশিক রায় ও তৃনা সাহা অভিনীত ‘ খড়কুটো ‘। ‘শ্রীময়ী’ র জায়গা হয়েছে সপ্তমে, এদিকে শোলাঙ্কি রায়ের ‘প্রথমা কাদম্বিনী’ ১ থেকে ১০ এর মধ্যে না থাকলেও কিছুটা আলোর মুখ দেখেছে।
যাইহোক, আপনি আজ রেডি তো? গল্পের মোড় যাইহোক না কেন, দর্শকদের উত্তেজনা আর কৌতূহল এক গল্পের টিআরপি বদলে দেয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…