ভাইরাল & ভিডিও

Pawandeep-Arunita: প্রেম না কী অন্য কিছু? অরুনিতা-পবনদ্বীপের সম্পর্ক ফাঁস করলেন বন্ধু দানিশ

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল নিয়ে সবার মধ্যেই একটা না একটা আবেগ কাজ করে। আর তার মধ্যে অন্যতম জনপ্রিয় হয়েছে ইন্ডিয়ান আইডলের সবথেকে শেষ সিজন ১২। এই সিজনে ২ জন প্রতিযোগী অরুনিতা কাঞ্জিলাল এবং পবন দ্বীপ পুরো গানের অনুষ্ঠানটি জমিয়ে রেখেছিলেন। এই অনুষ্ঠানে প্রথম হয়েছিলেন পবন দ্বীপ। অন্যদিকে বাংলার মেয়ে অরুনিতাকে খুশি থাকতে হয়েছিল দ্বিতীয় হয়ে।

কিন্তু তাদের দুজনের রোমান্টিক সম্পর্ক নিয়ে ইন্ডিয়ান আইডলে কম চর্চা হয়নি। এবারে তাদের দুজনকে নিয়ে মুখ খুললেন এই অনুষ্ঠানের অন্যতম প্রতিযোগী মোহাম্মদ দানেশ। টিআরপির কারণে এর আগেও এরকম ভাবেই রোমান্টিক অ্যাঙ্গেল তুলে ধরা হয়েছে এর আগেও। আর এবারেও ইন্ডিয়ান আইডলের ঠিক একই রকম একটা বিষয় তৈরি করা হয়েছিল। দেখানো হয়েছিল শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ন নাকি বিচারক নেহা কক্কর এর সঙ্গে বিবাহ সম্পর্কে জড়াতে চেয়েছেন।

আর সেই একইভাবে সম্পর্কে জড়িয়ে দেওয়া হয়েছিল পবনদ্বীপ এবং অরুনিতাকে। ইন্ডিয়ান আইডল শেষ হয়ে যাওয়ার পরেও হামেশাই তাদের দুজনকে একসাথে দেখা যায়। এছাড়াও বিভিন্ন জায়গায় পারফরম্যান্স করতে তারা বিদেশে গিয়েছেন। কিন্তু তাদের মধ্যে কি আদৌ এরকম প্রেমের সম্পর্ক রয়েছে? সত্যি টা আসলে কি?

এই প্রসঙ্গে এই মোহাম্মদ দানেশকে প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘আমার কিন্তু এরকম কিছু মনে হয়নি!’ তার সঙ্গে তিনি আরও জানালেন, ইন্ডিয়ান আইডলের মঞ্চে এবং তার পরেও অরুনিতার লেগ পুলিং করা হতো পবন দ্বীপের নাম করে। তার সঙ্গেই দানিশ জানিয়েছিলেন, এখন তারা দুজনেই নিজেদের ক্যারিয়ার ঠিক রাখা নিয়ে বেশি চিন্তিত রয়েছে। দিন কয়েক আগে বান্ধবী অরুনিতার জন্ম দিনে একাধিক পোস্ট করে আবারো এই প্রেমের সম্পর্কের গুঞ্জনকে জাগিয়ে তুলেছিলেন পবনদ্বীপ। তাহলে কি, তাদের মধ্যে সত্যিই কিছু আছে? প্রশ্নটা থাকছেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026