খেলা

ভারতসেরা মোহনবাগান, আইজলকে হারিয়ে আই-লিগ চ্যাম্পিয়ন সবুজ-মেরুন

কল্যাণী স্টেডিয়ামে আইজল এফসির বিপক্ষে কঠোর লড়াইয়ের পর ১-০ গোলে জিতে মোহনবাগান তাদের দ্বিতীয় আই লিগের শিরোপা এবং পঞ্চমবার জাতীয় লিগের মুকুট জিতলো। জয়ের জন্য অনেকটাই অপেক্ষা করতে হয় বাগান সমর্থকদের। ৮০ মিনিটে পাপা দিয়াওয়ারা মোহনবাগানের পক্ষে জয় সূচক গোলটি করেন। উভয় দলই সমানে সমানে লড়াই করে এবং স্কোরের কাছাকাছি এসেছিল, তবে প্রতিযোগিতার বেশিরভাগ অংশে তা করতে ব্যর্থ হয়েছিল। দোলের দিন রিয়াল কাশ্মীরকে হারিয়েছিল বাগান এবং হোলির দিন হারালো আইজলকে।

একপ্রকার বলতে গেলে মোহনবাগান তাদের শেষ আই-লিগটি জয় দিয়ে শেষ করলো কারণ এটিকের সাথে তাদের সংযুক্তিকরণের জন্য পরের মরসুম থেকে ইন্ডিয়ান সুপার লিগ খেলবে তারা। আজ প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বাগানের খেলা সেভাবে সঙ্ঘবদ্ধ লাগেনি। প্রথমার্ধের প্রথম ১৫ মিনিটে তারা আধিপত্য বজায় রেখেছিল কিন্তু গোলের মুখ দেখতে পায়নি। আইজল তারপর বাগানের রক্ষণভাগের আঘাত হানতে শুরু করে। রোছার্জেলা, মালসাওমজুয়ালা এবং লালহমঙ্গাইহকিম বাগান রক্ষনকে পিছিয়ে আসতে বাধ্য করেন। কিন্তু তারা কাজের কাজটি করতে পারেননি।

আরও পড়ুনঃ বকেয়া টাকা না মেটানোর জন্য তিন লক্ষ টাকা জরিমানা মোহনবাগানের

দ্বিতীয়ার্ধের প্রথম দিকের দুটি দল একই রকম পাশ খেলে, তবে ৬০ মিনিটের পর বাগান আবার আধিপত্য বিস্তার করতে শুরু করে। ৮০ মিনিটে, পাপা বক্সের ঠিক বাইরে থেকে গোল পোস্টের ঠিক ডান কোণে বলটি পাঠিয়ে বাগানকে জয় এনে দেন। ২০১৪-১৫ মরসুমের পর আবার আই লিগ জিতলো বাগান। শুধু তাই নয়, চার ম্যাচ বাকি থাকতে থাকতেই লিগ শিরোপা জিতে ২০০৯-১০ মরসুমে ডেম্পোর রেকর্ডটি ছুঁয়ে ফেললো তারা। হোলির দিন ময়দানের রঙ হয়ে উঠলো সবুজ-মেরুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026