ভাইরাল & ভিডিও

VIDEO: ‘ময়না ছলাক ছলক’ প্রকৃতির মাঝেই হলুদ শাড়িতে দুর্দান্ত নাচ এই খুদের, ভাইরাল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে পিছিয়ে নেই বাচ্চারাও। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মেলে।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দেবস্মিতা ভৌমিক নামের একটি বাচ্ছা মেয়ে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছে হাজারো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি যে ভাইরাল হওয়ার ভিডিওর সূত্র ধরে দেবস্মিতা ভৌমিক নেটিজেনদের মাঝে চর্চায় রয়েছেন, সেখানে তাকে প্রকৃতির মাঝে, খোলা আকাশের নীচে জনপ্রিয় ফোক গান ‘ময়না ছলাক ছলাক’এর তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। নাচের ভিডিওটি বানানোর সময় এই বাচ্ছা মেয়েটি অর্থাৎ দেবস্মিতার পরনে ছিল একটি হলুদ রঙের শাড়ি ও লাল ব্লাউজ। সাথে নিজের সাজ পূরণের জন্য দেবস্মিতা মানানসই গয়নাও পরেছিল। ফেসবুকে ‘চিত্রায়ণে’র অফিসিয়াল পেজ থেকে দেবস্মিতার এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে যা ৫০ হাজারের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।

উল্লেখ্য, এই ভিডিওটি শেয়ার করে পেজের তরফ থেকে লেখা হয়েছে,”ছোট্ট ময়নাটি ছলাক ছলাক নেচে গেল।এমন সুন্দর সৃষ্টি একবার দেখলে কি মন ভরবে!! যে কারণে আমি অনেকবার দেখার পরও দেখে যাচ্ছি।আপনি!!! নৃত্যে-দেবস্মিতা ভৌমিক। উদয়পুর। ত্রিপুরা।” বলাই বাহুল্য, দেবস্মিতার এই নাচের ভিডিওটি মনে ধরেছে নেটিজেনদেরও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026