আবারও মুগ্ধতা ছড়ালেন বিরাট পত্নী অনুষ্কা। এবারেও জলেই মুগ্ধতা ছড়িয়ে দিলেন অভিনেত্রী। এইতো কিছুদিন আগেও দুবাইয়ের সমুদ্র সৈকতে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে ছিলেন অভিনেত্রী। সূর্যের আলোতে মাখামাখি করছিলো তাঁর হাসি। সেদিনও অনুষ্কা লিখেছিলেন, “নিজের মধ্যে একটা জীবন ধীরে ধীরে তৈরি হচ্ছে, এই অভিজ্ঞতাটা দারুণ ৷ এর ওপর আমার কোনও কন্ট্রোল নেই৷”
আবারও সুইমিং পুলে দাড়িয়ে কালো বিকিনিতে আগুন ধরালেন মম টু বি অনুষ্কা। ছবির ক্যাপশনে অনুষ্কা একার্ট টোলের ও রাম দাসের একটি জনপ্রিয় উদ্ধৃতি উল্লেখ করেন, যার বাংলা অনেকটা এইরকম, “আপনার জীবনে ইতিমধ্যে যা আছে তা স্বীকৃতি দেওয়া সমস্ত প্রাচুর্যের ভিত্তি’। পাশাপাশি লেখেন- তাদের প্রতি কৃতজ্ঞতা যারা আমার প্রতি দয়া দেখিয়েছে এবং আমাকে এই পৃথিবীতে কল্যাণে বিশ্বাসী করে তুলেছে, এই ধারণা অনুশীলন করবার ও এটি ভাবনা এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রসারিত করেছে। কারণ “আমরা সবাই একে অপরের বাড়িতেই তো যাচ্ছি।”
গত ২৭ অগস্ট সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার প্রেগন্যান্সি নিউজ জানান বিরুষ্কা। ইনস্টাগ্রামে অনুষ্কা লেখেন, ‘আর তাহলে, আমরা এখন তিনজন! সে আসছে ২০২১-এর জানুয়ারিতে’। বিরাট-অনুষ্কার এই গুডনিউজে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে এই সেলেব দম্পতিকে, এমনকি ভারতের প্রধানমন্ত্রীর থেকেও আশীর্বাদ নিয়েছেন বিরাট-অনুষ্কা।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…