বিনোদন

সালসা নেচে তাক লাগালেন মোনালি ঠাকুর, মুহূর্তে ভাইরাল ভিডিও

গায়িকা মোনালি ঠাকুর মানেই পাশের বাড়ির মেয়ে। এহেন মোনালি ইন্সটাগ্রামে শেয়ার করলেন তাঁর সালসা নাচের ভিডিও। মোনালি ভিডিওটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে মোনালি তাঁর বন্ধু নকুল নির্মল পান্ডের সঙ্গে সালসা নেচে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের। নেটিজেনরা মোনালির নাচের প্রশংসা করেছেন।

কিছু দিন আগে মোনালি হারিয়েছেন তাঁর বাবা বিখ্যাত গায়ক-অভিনেতা শক্তি ঠাকুরকে। মোনালি নিজের জীবনযুদ্ধে সবসময় পাশে পেয়েছেন তাঁর বাবাকে। বাবার মৃত্যুর সময় অধুনা সুইজারল্যান্ড নিবাসী মোনালি ভারতে এসেছিলেন। মোনালি বাবার মৃত্যুর পরে টুইটারে টুইট করে লেখেন, তাঁর সঙ্গে তাঁর বাবার আবার দেখা হবে।

টলিউড টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ‘আলোকিত এক ইন্দু’ সিরিয়ালের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন মোনালি। এই সিরিয়ালে তিনি অভিনয় করেছিলেন এবং গান গেয়েছিলেন। এই সিরিয়ালে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর সোনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ সেরা দশ প্রতিযোগীর মধ্যে ছিলেন মোনালি। ‘ইন্ডিয়ান আইডল’ না জিতলেও বলিউডে প্লে ব্যাক-এর সুযোগ পান মোনালি। বলিউডের জনপ্রিয় ফিল্ম ‘রেস’-এ মোনালির গলায় ‘জারা জারা টাচ মি’ গানটি সুপারহিট হয়। এরপর মোনালি বহু ফিল্মে প্লে ব্যাক করেন। এর পাশাপাশি মোনালি কিছু ফিল্মে অভিনয় করেন। এর মধ্যে অন্যতম ফিল্ম হল ‘লক্ষ্মী’। এই ফিল্মটি বক্স অফিসে সাফল্য না পেলেও ফিল্ম ক্রিটিকরা এই ফিল্মের কাহিনী ও মোনালির অভিনয়ের প্রশংসা করেন।

মোনালি কালার্স চ্যানেলের জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এর বিচারক ছিলেন। এরপর জি বাংলায় সম্প্রচারিত ‘সারেগামাপা’র বিচারক হন মোনালি। তবে কিছু দিন আগে মোনালি মিডিয়ায় জানান, বলিউডে নেপোটিজমের কারণে তাঁর হাতে এই মুহূর্তে কাজ প্রায় নেই বললেই চলে। এমনকি তিনি অভিযোগ করেন, কাজ করার পরে সঙ্গীতশিল্পীদের তাঁদের প্রাপ্য টাকা দেওয়া হয় না। ফলে মোনালি সিদ্ধান্ত নিয়েছেন, ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়ার। সম্প্রতি মোনালি ও তাঁর স্বামী মাইক রিচটার-এর ‘সিক্রেট ওয়েডিং’জনসমক্ষে আসে। মোনালি জানান 2017 সালে মাইকের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। মাইক সুইজারল্যান্ড রেস্টুরেন্ট-চেনের মালিক। চলতি বছরের গোড়ায় সুইজারল্যান্ডে চলে গিয়েছিলেন মোনালি। কিন্তু কিছুদিন আগে পিতৃবিয়োগের খবর পেয়ে ভারতে আসেন মোনালি।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026