মোনালি ঠাকুর যাকে দেখলে এখনো পুরুষ মনে সোহাগ জাগে। মিষ্টি হাসি, মধুর গলা, বাবলি গড়নে সুপার হিট মোনালি ঠাকুর। বর্তমানে বলিউড সঙ্গীত জগত থেকে অনেক দূরে আছেন। অভিনয় কিংবা সঙ্গীতে কোন ক্ষেত্রেই তাঁকে বিশেষ দেখা যায় না বৈকি। গায়ক-অভিনেতা শক্তি ঠাকুরের ছোট মেয়ে হলেন মোনালি ঠাকুর। ইংরেজি সাহিত্যে স্নাতক কমপ্লিট করেছেন সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। বাবার মত সঙ্গীত চর্চা করেছেন শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা পণ্ডিত জগদীশ প্রসাদ এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে।
গানের পাশাপাশি ভরতনাট্যম‚ হিপ হপ আর সালসা নাচের প্রশিক্ষণও নিয়েছেন তিনি। বলিউডে প্রথম সুযোগ পান ২০০৬-এ, এর আগে অবশ্য তিনি ইন্ডিয়ান আইডল-এর দ্বিতীয় সেশনে প্রতিযোগিনী ছিলেন। ২০০৮-এ ‘রেস’ ছবিতে ‘জরা জরা টাচ মি‚ টাচ মি’ গানের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মোনালির।
লুটেরা ছবিতে ‘সওয়ার লুঁ’ গানের জন্য রিনি পান ফিল্ম ফেয়ার পুরস্কার, এমনকি ‘দম লাগাকে হেইসা’ ছবিতে ‘মোহ মোহ কে ধাগে’ গানের জন্যেও প্রশংসিত হন তিনি। পুরস্কার মোনালি অনেক অল্প বয়স থেকেই পেয়েছেন। মাত্র ১৪ বছর বয়সে শ্রী রামকৃষ্ণ সিরিয়ালে গান গাওয়ার জন্য আনন্দলোক পুরস্কার পান। যদি অভিনয়ের দিক দেখা হয় তবে ২০১৪ সালে নাগেশ কুক্কুনুরের ‘লক্ষ্মী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন মোনালি।
ব্যক্তিগত জীবনকে কখনোই মেলে ধরেননি মোনালি ঠাকুর। তাই ২০১৭ তে চুপিসারে বিয়ে সেরে ফেলেন তিনি। ২০১৬ সালে শুরু হয় মোনালি-মাইকের প্রেম কাহিনি। এরপর জার্মানে নতুন বাসা বাঁধেন মোনালি। সম্প্রতি মোনালির একটি ওয়ার্ক আউটের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রী-গায়িকা ওয়েট লিফটিং করছেন। লক ডাউনের পর্বের পর মেদ ঝরানোর পালা। তিনি লিখেছেন যে ২ বছর ধরে কোন রকম ওয়ার্ক আউট করেননি তিনি, ফলে দীর্ঘ লড়াইয়ের পর ওয়ার্ক আউত শুরু। ইতিমধ্যে মোনালির এই ভিডিও দেখে নেটিজেনরা প্রশংসা করেছেন, পাশাপাশি ভাইরালও হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…