স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এবার সন্তানহারা হলেন মোনালি ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় কান্নায় ভেঙে পড়লেন গায়িকা

গত এক বছর ধরে মোনালি ঠাকুরের জীবনে যেন একের পর এক আঘাত নেমে আসছে। এই বছরই না ফেরার দেশে চলে গিয়েছেন তার বাবা শক্তি ঠাকুর। স্বামীর সঙ্গে হয়ে গিয়েছে বিবাহ বিচ্ছেদ। সব মিলিয়ে একটা সময় মানসিক অবসাদে জর্জরিত হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু সেই সময় তাকে সব সময় আগলে রেখেছিল মোনালি ঠাকুরের কুকুর দাইচি। কিন্তু গত ৯ সেপ্টেম্বর দাইচি মোনালিকে ছেড়ে চলে গিয়েছে না ফেরার দেশে। মোনালীর জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে বেশ কিছুটা সময় লেগেছে। গত ২৫ শে সেপ্টেম্বর দাইচির একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে নিজের সারমেয় সন্তানের স্মৃতিচারণা করেছেন এই গায়িকা।

এই ভিডিওতে দেখা যাচ্ছে নিজের বিছানা ছেড়ে মোনালির বিছানায় ঘুমোচ্ছে দাইচি। মোনালি তার উপর শুয়ে পড়লেও সে পাত্তা দিচ্ছে না তাকে। বরং রীতিমতো নাক ডাকছে সে। মোনালি বারবার তাকে ডাকলেও সে সাড়া দিচ্ছে না। মোনালি তাকে রীতিমতো বিরক্ত করতে শুরু করেন একটা সময়, কান টেনে ধরেন তার। কিন্তু এরপরেও দাইচি কিছুক্ষণের জন্য উঠে তারপর ঘাড়ে মুখ গুঁজে ঘুমোতে শুরু করে। মোনালি বলেন, কোথাও বাইরে গেলে তিনি তার সন্তানকে অত্যন্ত মিস করেন। অন্যদিকে তার সারমেয় সন্তানটিও তাকে খুব মিস করে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মোনালি লিখেছেন তাকে ছেড়ে দাইচির চলে যাওয়ার কথা।

এখন মোনালি বুঝতে পারছেন না তিনি দাইচিকে ছাড়া কিভাবে থাকবেন। তিনি একসময় মনে করতেন তিনি মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী। কিন্তু এবারে সন্তানকে হারিয়ে ফেলে রীতিমতো ভেঙ্গে পড়েছেন মোনালি ঠাকুর। জীবনের শত অন্ধকার সময়ের মধ্যে তার সন্তান তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। একটা সময়ে, শুধুমাত্র এই দাইচির জন্যই বেঁচে ছিলেন মোনালি। এই জীবন তাকে উপহার দেবার জন্য দাইচিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মোনালি লিখেছেন, তিনি ভালবাসা ছড়িয়ে দেবেন দাইচির মত করেই। তিনি বেঁচে থাকবেন, কিন্তু অবশ্যই একটা সময় মানুষ মায়ের সঙ্গে আবারো দেখা হবে তার সারমেয় সন্তানের।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026