সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে মোনালিসা ও পবন সিংকে দেখা গিয়েছে। পাশাপাশি দেখা মিলেছে অক্ষরা সিংয়েরও। মোনালিসা ও পবন সিং এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। অক্ষরা সিংও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। ভিডিওতে পবন সিং ও মোনালিসার রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।
মোনালিসা ও অক্ষরা সিং দুজনেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুন্দরী অভিনেত্রী। সম্প্রতি জনপ্রিয় ভোজপুরি গান ‘দিয়া গুল কারে’এর তালে পবন সিংয়ের সাথে মোনালিসাকে রোমান্স করতে দেখা গিয়েছে। ঘরের মধ্যে একে অপরের সাথে মাখো মাখো দৃশ্যে দেখা দিয়েছেন তারা। আর সেই দৃশ্যেই আড়ালে দেখা মিলেছে অক্ষরা সিংয়ের। ভাইরাল হওয়া গানের দৃশ্য অনুযায়ী মোনালিসা ও অক্ষরা দুজনের সাথে চুটিয়ে রোমান্স করতে দেখা গিয়েছে পবন সিংকে। গোটা গানের ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে সবটা।
জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘ওয়েব মিউজিক’ থেকে চার বছর আগে এই ভোজপুরি গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৬২ লাখের কাছাকাছি মানুষের কাছে। উল্লেখ্য যে গানের ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘পবন রাজা’র গান। উল্লেখ্য গানটি গেয়েছেন খোদ পবন সিং ও ইন্দু সোনালী। গানের কথা দিয়েছেন মনোজ মাতলাবি। গানের সুর দিয়েছেন অবনীশ ঝাঁ। আপাতত নিজেদের চার বছর আগেকার এই হিট গানের ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই তিন তারকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…