অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়াতেও তিনি ভালোই সক্রিয়। প্রায় রোজই নিজের নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন, যা ভাইরাল হয় নিমেষে। সোশ্যাল সাইটে তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তার শেয়ার করা যেকোনো পোস্টই নেটদুনিয়ায় ভাইরাল হয় ঝড়ের গতিতে। সম্প্রতি অভিনেত্রী কালো শর্ট ড্রেসে নিজের তিনটি ছবি শেয়ার করেছেন। বর্তমানে তার সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী নিজের তিনটি ছবি শেয়ার করে নিয়েছেন একইসাথে। ছবিতে কালো রঙের ছোট পোশাকে দেখা গিয়েছে তাকে। খোলা চুলে, মানানসই দুলে, হালকা মেকাপে সেজেছিলেন মোনালিসা। ঠোঁটে ছিল গাঢ় হাসি। এই তিনটি ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, “তিনটে কথা: ছোট.. কালো.. পোশাক..”। সম্ভবত কোন পাঁচতারা হোটেলে ছবিগুলি তোলা হয়েছে। সম্প্রতি অভিনেত্রীর এই ছবিগুলি দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা। অভিনেত্রীর অনুরাগীদের একাংশ রীতিমতো প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। নিজের এই লাস্যময়ী ছবিগুলোর জন্যই সম্প্রতি আবারো নেটিজেনদের মাঝে চর্চিত হলেন মোনালিসা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…