লাস্যময়ী রূপে মোনালিসা, কলো টপ ও খয়েরি স্কার্টে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়াতেও তিনি ভালোই সক্রিয়। প্রায় রোজই নিজের নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন, যা ভাইরাল হয় নিমেষে। সোশ্যাল সাইটে তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তার শেয়ার করা যেকোনো পোস্টই নেটদুনিয়ায় ভাইরাল হয় ঝড়ের গতিতে। সম্প্রতি অভিনেত্রী কালো টপ ও খয়েরি ড্রেসে নিজের একটি ইনস্টারিল শেয়ার করেছেন। বর্তমানে তার সেই রিল ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে প্রথমে একটি ঘরের মধ্যে একটি বই পড়তে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এরপরেই বারান্দায় হাঁটতে দেখা যায় তাকে। এর পরে আবারও ঘরে নিজের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্ভবত নিজের বাড়িতেই ভিডিওটি বানিয়েছেন তিনি। ছোট ছোট কিছু শর্ট তুলে একসাথে জুড়ে ‘কিতাবে বহতসি পাড়ি হোগি তুমনে’ গানের সাথে রিল ভিডিও আকারে শেয়ার করেছেন অভিনেত্রী। এই ভিডিওটি বানানোর সময় অভিনেত্রীর পরনে ছিল একটি কালো রঙের স্প্যাগেটি টপ ও খয়রি রঙের শর্ট স্কার্ট। বিনা মেকাপ লুক একটি পনিটেল বেঁধেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

‘স্মার্ট জোডি’ শোতে একসাথে রঙ মিলিয়ে হোলি স্পেশাল এপিসোডে পোশাক পরতে দেখা গিয়েছিল অভিনেত্রী ও তার স্বামী বিক্রম সিংকে। হালকা আবির খেলেছিলেন তারা। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ারও করে নিয়েছিলেন অভিনেত্রী নিজেই। কয়েকদিন আগে পঞ্চম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন বিক্রম সিং ও মোনালিসা। তাদের বিয়ের কিছু অদেখা দৃশ্য এদিন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী, যা এই মুহূর্তে নেটনাগরিকদের পাশাপাশি তাদের ভক্তদের মাঝে ভাইরাল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026