বিনোদন

‘হট’ অবতারে ভাইরাল হলেন মোনালিসা, গোয়ার বিচে ছড়ালেন উষ্ণতা

অভিনেত্রী মোনালিসা মানেই হট ও ভাইরাল ছবি। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে মোনালিসা একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিটি তোলা হয়েছে গোয়ার একটি সি-বিচে সূর্যোদয়ের সময়। ছবিটিতে মোনালিসা হট প‍্যান্ট ও লো-কাট টপ পরেছেন। তাঁর পোশাক যথেষ্ট হট হলেও মোনালিসা চুলে লাল গাডার দিয়ে একটি ইনোসেন্ট বিনুনি করেছেন এবং কানে পরেছেন থ্রেড ইয়ারিং। সব মিলিয়ে মোনালিসাকে অনন্য সুন্দরী লেগেছে। মোনালিসার এই ছবিটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। ছবিটি যথেষ্ট ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে মোনালিসা লিখেছেন, সূর্য ও তিনি সি-বিচে একদম একা। তবে এই ছবিটির জন্য মোনালিসাকে এক নেট নাগরিক ট্রোল করে বলেছেন, তিনি এই ধরনের পোশাক পরে ফটোশুট করে সমাজের পরিবেশকে নষ্ট করছেন। ফলে টিনএজ ছেলেদের মনোভাব নষ্ট হচ্ছে। মোনালিসা এর কোনো উত্তর দেননি।

কিছুদিন আগেই পুজো উপলক্ষ্যে ‘ডিস্কো কিং’ বাপ্পী লাহিড়ীর জনপ্রিয় গান ‘দিল মে হো তুম’-এর সাথে নেচে ট্রোল হয়েছিলেন মোনালিসা। নেটিজেনরা তাঁর নাচের স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু স্বাভাবিকভাবেই মোনালিসা সেদিনও ট্রোলিং-এর উত্তর দেননি। মোনালিসা মনে করেন, ‘’কুছ তো লোগ কহেঙ্গে’’।

তাঁর এই মনোভাব তাঁকে সাদামাঠা মেয়ে অন্তরা থেকে পরিণত করেছে জনপ্রিয় অভিনেত্রী মোনালিসায়। আদতে কলকাতার মেয়ে মোনালিসা আশুতোষ কলেজে সংস্কৃতে স্নাতক হবার পর ওড়িয়া মিউজিক ভিডিও-য় কাজ করেন। কিন্তু নবাগতা মোনালিসা সেইসময় টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক লড়াই করেও কোন কাজের সুযোগ না পেয়ে পাড়ি জমান মুম্বই। মুম্বইতে অনেক স্ট্রাগল করার পর সুযোগ আসে ভোজপুরি ফিল্মে অভিনয় করার। ক্রমশ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন মোনালিসা। এরপর তাঁর কাছে আসে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করার সুযোগ। সেই বছর সেলিব্রিটিদের পাশাপাশি আমজনতার মধ্যে থেকে কয়েকজন প্রতিযোগীকে নেওয়া হয়েছিল বিগ বসের ঘরে। অন্যান্য সেলিব্রিটিরা তাঁদের সাথে না মিশলেও মোনালিসা নিজের সেলিব্রিটি ইমেজ ভেঙে সহজেই সকলের সাথে মিশে গিয়েছিলেন। এই কারণে ‘বিগ বস’ না জিতলেও মোনালিসা দর্শকদের মন জয় করে নেন। এরপর ধীরে ধীরে তাঁর কাছে ভালো কাজের অফার আসতে থাকে।

মোনালিসা বলিউডে ডেবিউ করেন ‘ব্ল‍্যাকমেল’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়। অপরদিকে টলিউড থেকেও আসতে থাকে কাজের সুযোগ। ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-এ ঝুমাবৌদির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন মোনালিসা। এই মুহূর্তে স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নজর’-এর সিকোয়েল ‘নজর-2’-তে অভিনয় করছেন মোনালিসা। প্রসঙ্গত মোনালিসা ‘নজর’-এর প্রথম সিজনেও অভিনয় করেছিলেন। বেশ কয়েক বছর আগে মোনালিসা বিয়ে করেন ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতকে। এই মুহূর্তে সংসার ও কেরিয়ার নিয়ে তুমুল ব্যস্ত মোনালিসা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026