বিনোদন

কখনও বিকিনি কখনও হটপ্যান্ট, নেট দুনিয়ায় ঝড় তুললেন খুমা বৌদি, দেখুন ছবি

সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নিজের কিছু বোল্ড ফটো শেয়ার করলেন মোনালিসা। ছবিগুলিতে কখনও তিনি পরে রয়েছেন নীল রঙের শর্ট নাইটি, কখনও বা তাঁর পরনে রয়েছে হট প‍্যান্ট। কখনও আবার গোয়ার সি-বিচে সূর্যোদয়ের সময় রামধনু রঙের টপ পরে ফটোশুট করেছেন মোনালিসা। সম্প্রতি আনলক পর্বে মোনালিসা ও তাঁর স্বামী বিক্রান্ত সিং রাজপুত গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন। গোয়ায় তাঁরা উঠেছিলেন একটি পাঁচতারা হোটেলে। সেই হোটেলের রুমেই মোনালিসার অধিকাংশ ফটো তুলেছেন মোনালিসার স্বামী বিক্রান্ত। ছবিগুলি শেয়ার করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায়। নেট নাগরিকরা মোনালিসার ছবিগুলির প্রশংসা করেছেন। ইদানিং মোনালিসা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। কিছুদিন আগে পুজোর সময় ‘ডিস্কো কিং’ বাপ্পী লাহিড়ীর জনপ্রিয় গান ‘দিল মে হো তুম’-এর সাথে নেচে ট্রোল হয়েছিলেন মোনালিসা। নেট নাগরিকরা তাঁর নাচের স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

আদতে কলকাতার মেয়ে মোনালিসার প্রকৃত নাম অন্তরা বিশ্বাস। আশুতোষ কলেজ থেকে সংস্কৃত নিয়ে স্নাতক হবার পর মোনালিসা ওড়িয়া মিউজিক ভিডিওতে কাজ করেন। সেই সময় টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার চেষ্টা করলেও হালে পানি না পেয়ে তিনি পাড়ি দেন মুম্বই। মুম্বইতে ভোজপুরি ফিল্মে অভিনয় করা শুরু করেন মোনালিসা। কিন্তু কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’ তাঁর জীবনের সবচেয়ে বড় ব্রেক। সেই বছর এই শোয়ে সেলিব্রিটিদের পাশাপাশি আমজনতার তরফ থেকেও কয়েকজন প্রতিযোগীকে নেওয়া হয়েছিল বিগ বসের ঘরে। অন্যান্য সেলিব্রিটিরা সাধারণ প্রতিযোগীদের থেকে দূরে থাকলেও মোনালিসা সবার সাথে সমানভাবে মেলামেশা শুরু করেন। মোনালিসার এই ভদ্রতা আমজনতার মধ্যে তাঁকে জনপ্রিয় করে তোলে। ‘বিগ বস’ জিততে না পারলেও এই শো মোনালিসাকে পরিচিতি দেয়।

এরপর মোনালিসা বলিউডে ডেবিউ করেন ‘ব্ল‍্যাকমেল’ ফিল্মের মাধ্যমে। মোনালিসার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। এছাড়াও ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-তে তিনি ঝুমাবৌদির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন। এই মুহূর্তে মোনালিসা স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নজর- সিজন 2’ -তে অভিনয় করছেন। প্রসঙ্গত এই সিরিয়ালটির সিজন 1-এও অভিনয় করেছিলেন মোনালিসা। কয়েক বছর আগে মোনালিসা বিয়ে করেন ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতকে। এই মুহূর্তে সংসার ও কেরিয়ার নিয়ে তুমুল ব্যস্ত মোনালিসা।

Anirban Kundu

Recent Posts

ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…

May 18, 2026

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…

May 18, 2026

PAN কার্ডের নিয়মে বড় বদল! বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি কেন্দ্রের

ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…

May 18, 2026

বর্ষার কাউন্টডাউন শুরু! নির্ধারিত সময়ের আগেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, কবে ভিজবে কলকাতা?

গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…

May 18, 2026

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026