বলিউডের পাশাপাশি আজকাল ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। ভারতের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রি নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বেশ কয়েকজন তারকাদের অভিনয় দক্ষতা ভোজপুরি ইন্ডাস্ট্রিকে যেন নতুনভাবে উজ্জীবিত করে তুলেছে।
এই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নিজের লাস্যময়ী রূপের জন্য বেশ জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। তাঁর বোল্ড লুক পাগল করে দেয় সিংহভাগ নেটিজেনদের। ভোজপুরি ইন্ডাস্ট্রির পাশাপাশি টলিউডেও কাজ করেছেন তিনি। দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজে মোনালিসার লাস্যময়ী রূপ রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল বাঙালি ঠাকুরপোদের। অভিনেত্রী মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। সম্প্রতি ভোজপুরি পাওয়ার স্টার নিরাহুয়ার সাথে একটি ভোজপুরি মিউজিক ভিডিওতে কাজ করে ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠেছেন মোনালিসা।
দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সাথে এবার স্ক্রিন ভাগ করে নিয়েছেন মোনালিসা। মোনালিসা ও নিরাহুয়ার ভোজপুরি মিউজিক ভিডিও, “সাকেত হোতা রাজা জি” এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক চর্চায় রয়েছে। এই ভিডিওটিতে তারকা জুটির ডান্স মন জয় করেছে সকলের। ওয়েব মিউজিক ভোজপুরি চ্যানেলে এই ভিডিও পোস্ট করা হয়েছে। এতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন নেট নাগরিকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…