অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।
বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নজরকাড়া। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে লাল ডিজাইনার শাড়িতে দেখা গিয়েছে। গোটা শাড়িতে ছিল এমব্রয়ডারির কাজ। স্লিভলেস, ব্যাকলেস ব্লাউজে এদিন রীতিমতো উষ্ণতা ছড়িয়েছিলেন অভিনেত্রী। লাল শাড়িতে জমকালো মানানসই কানের দুল পরেছিলেন তিনি। লাল লিপস্টিকে নিয়েছিলেন নুড মেকাপও। স্মোকি আই মেকাপে হাতে ছিল মানানসই ব্রেসলেট। এদিন শুটিং ফ্লোর থেকেই নিজের এই ঝলক শেয়ার করে নিয়েছিলেন তিনি। সেকথা অবশ্য তার শেয়ার করে নেওয়া ঝলকেই স্পষ্ট। এই মুহূর্তে নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। অবশ্য সেকথা আর বলার নয়। তবে আপাতত কাজের ফাঁকে নিজের এই সাম্প্রতিক লুক শেয়ার করে নিয়েই একাংশের মাঝে আবারো চর্চিত এই জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী।
মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…
হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…
এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…
PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…
Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…
Fans of Hulu’s post-apocalyptic drama Paradise can rest assured that showrunner Dan Fogelman has a…