অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি তেমনি এক ঝলকের সূত্র ধরে চর্চায় এই তারকা জুটি।
বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। মোনালিসার পাশাপাশি বিক্রান্তও বেশ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তাদের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় এই তারকা জুটির এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার অর্থাৎ স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতে পছন্দ করেন মোনালিসা। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে।
সম্প্রতি এই তারকা জুটি এক নামি ম্যাগাজিনের হয়ে বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন। এই মুহূর্তে সেই ঝলকই রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যা নেটমাধ্যমে নিজেরাই শেয়ার করে নিয়েছেন তারা। রিল ভিডিও আকারেই ফটোশুটের ঝলক শেয়ার করতে দেখা গিয়েছে তাদের। ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘মানিকে’এর হিন্দি ভার্সন। ভিডিওতে অভিনেত্রীকে গোল্ডেন রঙের একটি অফ-শোল্ডার লং ড্রেসে ছিলেন। অন্যদিকে বিক্রান্ত কালো প্যান্ট সিলভার রঙের ব্লেজারে দেখা দিয়েছেন। আপাতত নিজেদের এই সাম্প্রতিক ফটোশুটের লুকের খাতিরেই চর্চায় তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…