বলিউড

সি বিচে স্বামীর সঙ্গে বোল্ড ফটোশুটে ভাইরাল হলেন মোনালিসা

ইদানিং অভিনেত্রী মোনালিসার ইন্সটাগ্রাম ভরে থাকছে তাঁর হট ফটো এবং ভিডিওয়। সম্প্রতি তিনি নিজের স্বামী বিক্রান্ত-এর সাথে একটি সেলফি তুলে তা শেয়ার করলেন ইন্সটাগ্রামে। এই ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে মোনালিসা ও বিক্রান্ত কোনো সি-বিচে একে অপরের সাথে সময় উপভোগ করছেন। এই ছবিতে ক্যাপশন দিয়ে মোনালিসা লেখেন, সেলফি নেওয়া একটি দারুণ অভিজ্ঞতা। নেটিজেনদের কাছে মোনালিসা ও বিক্রান্তের এই ছবি প্রশংসনীয় হয়েছে।

কিছুদিন আগে পুজো উপলক্ষ্যে মোনালিসা ‘ডিস্কো কিং’ বাপ্পী লাহিড়ীর ‘দিল মে হো তুম’ গানটির সাথে একটি ইন্সটাগ্রাম রিল পোস্ট করেছিলেন যেখানে তিনি ক্যাপশন দিয়ে লিখেছেন যে, পুজো এসে গেছে, চারিদিকে শুধুই পুজোর ছোঁয়া। কিন্তু এই রিলটি পোস্ট করার পর মোনালিসাকে ট্রোল করা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা তাঁর নাচের স্টাইলকে কটাক্ষ করেন।

আদতে কলকাতার মেয়ে মোনালিসার প্রকৃত নাম অন্তরা বিশ্বাস। আশুতোষ কলেজ থেকে সংস্কৃত নিয়ে স্নাতক হবার পর মোনালিসা ওড়িয়া মিউজিক ভিডিওতে কাজ করেন। কলকাতায় টলি ও টেলি ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করতে করতেই তিনি পাড়ি দেন মুম্বই। মুম্বইতে ভোজপুরি ফিল্মে অভিনয় করা শুরু করেন মোনালিসা। ক্রমশ ভোজপুরি ফিল্মের নামী অভিনেত্রী হয়ে ওঠা মোনালিসাকে জনপ্রিয়তা এনে দেয় কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস 10’। বিগ বসের এই সিজনে আমজনতার মধ্যে থেকেও কয়েকজন প্রতিযোগীকে নেওয়া হয়েছিল। অন্যান্য সেলিব্রিটিরা তাঁদের সাথে না মিশলেও মোনালিসা নিজের সেলিব্রিটি ইমেজ ভেঙে সহজেই সকলের সাথে মিশে গিয়েছিলেন। তাঁর এই উদ্যোগ দর্শকদের কাছে প্রশংসনীয় হয়েছিল।

‘বিগ বস ‘ না জিতলেও মোনালিসা সবার কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। হিন্দি ফিল্ম ‘ব্ল‍্যাকমেল’-এর মাধ্যমে মোনালিসার বলিউডে ডেবিউ হয়। এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এর পাশাপাশি মোনালিসা টলিউড থেকেও অফার পেতে শুরু করেন। ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-তে ঝুমাবৌদির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এই মুহূর্তে তিনি স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘নজর 2’-তে অভিনয় করছেন। মোনালিসা এই সিরিয়ালটির প্রথম সিজনেও অভিনয় করেছিলেন। 2017 সালে তিনি ভোজপুরি ফিল্মের বিখ্যাত অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতকে বিয়ে করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026