বিনোদন

ঠান্ডায় দীপিকা পাড়ুকোনের গানে হট নাচ করলেন মোনালিসা, যা দেখে হতবাক গোটা নেটদুনিয়া

বঙ্গতনয়া মোনালিসা (Monalisa)-র কেরিয়ারের উড়ান শুরু হয়েছিল ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে। বাঙালি মেয়ে হওয়া সত্ত্বেও বহু ভোজপুরি নায়িকাকে পিছনে ফেলে মোনালিসা হয়ে উঠেছিলেন প্রথম সারির অভিনেত্রী। এরপর কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেন তিনি। এই শো জিততে না পারলেও দর্শকদের পছন্দের প্রতিযোগী হয়ে উঠেছিলেন মোনালিসা। শো থেকে বেরোনোর পর মোনালিসা আর ভোজপুরি ফিল্মে অভিনয় করেননি। তবে হইচই-এর বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-তে ঝুমাবৌদির চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। বর্তমানে হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন মোনালিসা।

সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট অ্যাকটিভ। সম্প্রতি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও হৃত্বিক রোশন (Hritwik Roshan) অভিনীত এরিয়াল ফিল্ম ‘ফাইটার’-এর গান ‘ঈশ্ক জ্যায়সা কুছ’-এর সাথে নেছে রিল বানিয়ে তা অনুরাগীদের সাথে ইন্সটাগ্রামে শেয়ার করলেন মোনালিসা। রিলে মোনালিসার পরনে রয়েছে পার্পল রঙের ক্রপ টপ ও নীল ডেনিম জাম্পস্যুট। খোলা রয়েছে মোনালিসার চুল। হালকা মেকআপ করেছেন তিনি। চোখের কোল ভরেছেন কাজলে। ঠোঁট রাঙিয়েছেন ন্যুড শেডের লিপস্টিকে। পায়ে রয়েছে রূপোলি ব্যালেরিনা।

নিপুণ দক্ষতায় মোনালিসা ফুটিয়ে তুলেছেন ‘ঈশ্ক জ্যায়সা কুছ’ -এর প্রতিটি স্টেপ। ভিডিওর ক্যাপশনেও এই গানের লাইনটি তুলে দিয়ে গোলাপি রঙের হার্ট ইমোজি জুড়েছেন মোনালিসা। তাঁর অনুরাগীদের একাংশ মোনালিসার নাচের প্রশংসায় পঞ্চমুখ। ভোজপুরি ফিল্মে অভিনয় না করলেও এখনও মোনালিসার ফ্যান বেস যথেষ্ট স্ট্রং। তাঁরা মোনালিসার সৌন্দর্যের প্রশংসা করেছেন। বর্তমানে নজর টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘লাল বানারসি’-তে নয়নতারার চরিত্রে অভিনয় করছেন মোনালিসা। আপাতদৃষ্টিতে ধারাবাহিকে এটি যথেষ্ট ইতিবাচক চরিত্র।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026